শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফকিরহাট ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

ফকিরহাটে বাহিরদিয়া স্পোটিং ক্লাব কর্তৃক আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ বুধবার সন্ধ্যায় বাহিরদিয়া বালিয়ার মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু. উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: সাইফুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: রফিকুল ইসলাম ও তরুন সমাজ সেবক বাবলু কুমার আঁশ।

অনুষ্ঠান পরিচালনা করেন মো: ইয়াছিন শেখ। এসময় সাবেক ইউপি চেয়ারম্যান কাজি ইসমাইল সিদ্দিক খোকন, প্রধান শিক্ষক আবু হানিফ শেখ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান বাবু, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: আসলাম হোসেন, সমাজ সেবক মো: আজহার শেখ সহ বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় মানসা শাপলা ক্রীড়া চক্রকে ২-০ গোলে জয়ী হয়েছে বাহিরদিয়া স্পোটিং ক্লাব। খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে বিজয়ী দলের প্রসেন। ম্যান অব দি সিরিজ নির্বাচিত হয়েছে গোলকিপার পারভেজ। খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সহযোগি ছিলেন আলী আকবর ও সাইফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার