রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে অস্বীকৃতি ব্রিটিশ দমকলকর্মীদের

নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর চলমান আগাসনের প্রতিবাদে যুক্তরাজ্যে ইসরায়েলি মালিকানাধীন একটি ড্রোন কারখানায় তালা ঝুলিয়ে দিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। তাদের কয়েকজন কারখানাটির ছাদে উঠেও অবস্থান নেন। এসব প্রতিবাদকারীকে নামাতে স্থানীয় দমকল বাহিনী ডেকেছিল ব্রিটিশ কর্তৃপক্ষ।

কিন্তু তাতে সাড়া দেননি দমকলকর্মীরা। তারা জানিয়েছেন, মানবিক কাজে নিয়োজিত এই বাহিনী ফিলিস্তিনপন্থীদের গায়ে হাত দিতে পারে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবর অনুসারে, গত বুধবার যুক্তরাজ্যের লেস্টার শহরে ইসরায়েলি মালিকানাধীন এলবিট সিস্টেমের সহায়ক প্রতিষ্ঠান ইউএভি ট্যাকটিক্যাল সিস্টেমসের কারখানা দখল করে নেয় ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামে একটি সংগঠনের আন্দোলনকারীরা।

তাদের অভিযোগ, ওই কারখানায় তৈরি ড্রোন গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা চালাতে ব্যবহৃত হচ্ছে। এর জন্য কারখানাটির প্রবেশদ্বারে তালা ঝুলিয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এতে সেখানকার উৎপাদন ব্যাহত হচ্ছে বলেও দাবি তাদের।

এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি এলবিট কর্তৃপক্ষ।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্যালেস্টাইন অ্যাকশনের এক মুখপাত্র জানান, ইসরায়েলি ড্রোন কারখানাটির গেটের বাইরে শতাধিক বিক্ষোভকারী অবস্থান নিয়েছেন। আর কারখানার ছাদে অবস্থান নেয়া বিক্ষোভকারীরা রাতভর সেখানেই থাকবেন বলে জানিয়েছেন তিনি।

ব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা ছাদের ওপর থাকা আন্দোলনকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করছে।

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, লেস্টারশায়ার ফায়ার ব্রিগেড ইউনিয়নের সদস্যরা ইসরায়েলি কারখানার ছাদ থেকে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের নামাতে অস্বীকৃতি জানিয়েছেন। ইউনিয়নের প্রধান গ্রাহাম ভক্সের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্যালেস্টাইন অ্যাকশনের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই বিবৃতিতে বলা হয়েছে, ইউনিয়ন কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে জ্যেষ্ঠ ব্যবস্থাপকদের মনে করিয়ে দিয়েছেন যে, দমকলকর্মী হিসেবে আমরা একটি গর্বিত মানবিক সেবায় আছি এবং থাকব। আইনপ্রয়োগে আমাদের কোনো ভূমিকা নেই।

এর সঙ্গে সংশ্লিষ্টদের (আন্দোলনকারী) সুরক্ষা নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে ফায়ার ব্রিগেড ইউনিয়নের সদস্যদের প্রত্যাহার করে নেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ফায়ার ব্রিগেড ইউনিয়ন ফিলিস্তিনি সংহতি এবং বিক্ষোভের অধিকারকে সমর্থন করে।

একই রকম সংবাদ সমূহ

মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ

ইতালির ভেনিসের কাছে একটি পুরো ব্যক্তিগত দ্বীপ বিক্রি হচ্ছে ৫৫ লাখ ইউরোতে।বিস্তারিত পড়ুন

কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা

ক্যানসারের চিকিৎসা করাতে কলকাতায় গিয়ে থাকার জায়গা না পেয়ে রাস্তায় রাত কাটাতেবিস্তারিত পড়ুন

নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার

নেপালে ভয়াবহ বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ ও সুড়ঙ্গ থেকে দুইজনকে জীবিতবিস্তারিত পড়ুন

  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • নেপালে পাহাড়ধসে আটকে গেছে নদী, যে কোনো সময় নামতে পারে বন্যা
  • মদিনার সব মসজিদে এখন থেকে নারীদের জন্য থাকবে নামাজের স্থান
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুলে এআই ব্যবহারে নিষেধাজ্ঞা
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০