সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফিলিস্তিনে ইসরাইলী গণহ*ত্যার প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ

যুদ্ধ বিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা, রাফাসহ বিভিন্ন স্থানে ইসরাইল কর্তৃক গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় “আমরা মুসলিম উম্মাহ” এর ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) আসর নামাজ বাদ কলারোয়া উপজেলা চত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি ও কলারোয়া থানা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান ফারুকী’র সভাপতিত্বে ও কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পলাশের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা মো. কামারুজ্জামান, উপজেলা জিয়া পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক তোফাজ্জেল হোসেন সেন্টু, উলামা পরিষদের সভাপতি মাওলানা মো. ওসমান গনি, উপজেলা আহলে হাদীস আন্দোলনের সহ.সভাপতি অধ্যাপক হাফেজ মো. মুহসীন, উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা খায়রুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মো. শহিদুল ইসলাম, পৌর জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ইউনুস আলী বাবু, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা ইমাম সমিতির সহ.সভাপতি মাওলানা ইউসুফ আলী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. রুহুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুবনেতা মমতাজুল ইসলাম চন্দন, কামরুল ইহসান, ছাত্র প্রতিনিধি মুস্তাকিন হোসেন, ফুয়াদ আল আবরার প্রমুখ।

সমাবেশে বক্তারা জাতিসংঘের প্রতি ফিলিস্তিনের উপর বর্বরোচিত হামলাকারী ইসরাইলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বাংলাদেশিসহ সারা বিশ্বের মানুষের প্রতি ইসরাইলের পণ্য বয়কটের আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন