শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুটবল খেলতে গিয়ে মালয়েশিয়ায় আটক বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী

ফুটবল খেলতে গিয়ে মালয়েশিয়ায় আটক হয়েছেন বাংলাদেশিসহ ৫৯ অভিবাসী। শুক্রবার স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খেলার মাঠে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ৫৯ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে স্থানীয় অভিবাসন বিভাগ।

রোববার তেরেঙ্গানু অভিবাসন বিভাগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তেরেঙ্গানু অভিবাসন বিভাগের পরিচালক আজহার আবদুল হামিদ।

তিনি জানান, জালান তোক জেম্বলের মাঠে বিদেশিদের বড় একটি দল ফুটবল ম্যাচের আয়োজন করেছে বলে স্থানীয়দের কাছ থেকে তথ্য পায়। তার পর অভিযান চালানো হয়। অভিযানের সময় কিছু বিদেশি খেলোয়াড় মাঠে ফুটবল খেলছিল, অন্যরা দর্শক হয়ে খেলা উপভোগ করেছিলেন।

অভিযানের সময় জার্সি পরিহিত কয়েকজন বিদেশি পালানোর চেষ্টা করলেও রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম) ও সড়ক পরিবহণ বিভাগের (জেপিজে) সহযোগিতায় কর্মকর্তা ও ইমিগ্রেশন এনফোর্সমেন্ট কর্মীরা এলাকাটি ঘিরে ফেললে তাদের আটক করতে সক্ষম হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমার, পাকিস্তান ও ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের মোট ৫৯ বিদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদের মধ্যে বৈধ ট্রাভেল ডকুমেন্ট না থাকায় ২০-৫০ বছর বয়সি তিন বাংলাদেশি ও মিয়ানমারের ১০ জনকে আটক করা হয়েছে।

দেশটির ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ৬(১)(সি) ধারা অনুযায়ী, আটকদের সবাইকে আরও অধিকতর তদন্ত ও ব্যবস্থাগ্রহণের জন্য স্থানীয় আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।

এদিকে দেশটিতে অনিয়মিত অভিবাসীদের বৈধতা দিতে আরটিকে ২.০ নামের একটি বৈধকরণ প্রকল্প চালু করা হয়, যা শেষ হয়েছে ৩১ ডিসেম্বর।

এ সময়ের মধ্যে যেসব অনিয়মিত অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন, তাদের আগামী ৩১ মার্চের মধ্যে আবেদনগুলোর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করতে নিয়োগকর্তাদের বলা হয়েছে।

আবেদন যাচাই শেষে যেসব বিদেশি কর্মী ভেরিফিকেশন প্রক্রিয়ায় বাদ পড়বেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও বলা হয় অভিবাসন বিভাগ থেকে।

একই রকম সংবাদ সমূহ

হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার শিকার হওয়া অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন মামলাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল

ইতালির মেস্ত্রে শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায়বিস্তারিত পড়ুন

  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
  • কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার