সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফুড প্যান্ডা এখন নড়াইল সদরে

এখন থেকে নড়াইলবাসীর পছন্দের রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে দেশের জনপ্রিয় অনলাইন খাবার সরবরাহকারী ফুডপ্যান্ডা। ১৫ অক্টোবর নড়াইল সদরে যাত্রা শুরু করেছে ফুডপ্যান্ডা।
নড়াইল জেলা পেড়ো সন্দেশ, খেজুরের গুড় ও রসের জন্য বিখ্যাত। এ জেলার দর্শনীয় স্থানের মধ্যে নড়াইল জমিদার বাড়ি, এস এস সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, নিশিনাথতলা, কদমতলা মসজিদ, নলদীতে গাজীর দরগা, লক্ষীপাশা কালিবাড়ী, আঠারো বাকি নদীর তীরবর্তী দৃশ্য অন্যতম। এছাড়া বিখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান, বীরশ্রেষ্ট নূর মোহাম্মদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার বাদক পন্ডিত রবিশঙ্কর ও জাতীয় ক্রিকেট দলের নড়াইল এক্সপ্রেস খ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার বাড়িও নড়াইলে।
নড়াইলে যাত্রা শুরু প্রসঙ্গে ফুডপ্যান্ডা বাংলাদেশ- এর সিইও আম্বারিন রেজা বলেন, “গ্রাহকদের চাহিদার বিষয়টি মাথায় রেখে আমরা আমাদের সেবা সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি। তারই অংশ হিসেবে ফুডপ্যান্ডা এখন নড়াইলে। এখন থেকে নড়াইল শহরের মানুষের পছন্দের সব রেস্টুরেন্টের খাবার মুহুর্তেই ঘরের দরজায় পৌঁছে দিবে ফুডপ্যান্ডা।”
তিনি আরও বলেন, ‘‘আমাদের এই সেবাটি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে শুধু ভোজনরসিকদের ভোজনকে আরাম ও উপভোগ্যই করে তুলছে না একই সাথে নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি করছে।”
বাংলাদেশের সর্ববৃহৎ ফুড ডেলিভারি অ্যাপ ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। বর্তমানে ফুডপ্যান্ডা’র রাইডাররা বাংলাদেশের ৪৮টি শহরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ও বিভিন্ন রেস্টুরেন্টের খাবার সরবরাহ করছে।
ফুডপ্যান্ডা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন-
ফুডপ্যান্ডা সম্পর্কে:
ফুডপ্যান্ডা মূলত ভোজনরসিকদের ভোজনকে আরও আরামদায়ক ও উপভোগ্য করে তোলার লক্ষ্যে স্থানীয় রেস্টুরেন্টগুলোর সাথে সমন্বয় করে গ্রাহকের পছন্দের খাবার দোরগোড়ায় পৌঁছে দেয়। যাত্রার শুরু থেকে ফুডপ্যান্ডা ১৩ টি এশীয় ও মধ্য ইউরোপের দেশগুলিতে মোট ৩২৫ টিরও বেশি শহরে ১ লক্ষাধিক রেস্টুরেন্টের খাবার সরবরাহ করে থাকে। ফুডপ্যান্ডা বর্তমানে বাংলাদেশ, কম্বোডিয়া, হংকং, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, পাকিস্তান, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান, থাইল্যান্ড, রোমানিয়া এবং বুলগেরিয়ায় কার্যক্রম পরিচালনা করছে। এটি আন্তর্জাতিক ফুড ডেলিভারি ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ডেলিভারি হিরো গ্রুপের আওতাধীন। ফুডপ্যান্ডা অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন- www.foodpanda.com.bd
ডেলিভারি হিরো সম্পর্কে:
ডেলিভারি হিরো একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক অনলাইন ফুড অর্ডার ও ডেলিভারি মার্কেটপ্লেস, যা রেস্টুরেন্ট, সক্রিয় ব্যবহারকারী এবং খাবার অর্ডারের দিক দিয়ে ইউরোপ, মধ্য প্রাচ্য ও উত্তর আফ্রিকা (এমইএনএ), লাতিন আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৪০টিরও বেশি দেশে ব্যবসায়িক প্রতিযোগীদের তুলনায় ফুড অর্ডারের হিসাবে এক নম্বর অবস্থানে রয়েছে।
ডেলিভারি হিরো বিশ্বব্যাপী ২০০টিরও বেশি উচ্চ-ঘনত্বের শহুরে এলাকায় ফুড ডেলিভারি দিয়ে থাকে। প্রতিষ্ঠানটির সদর দপ্তর বার্লিনে অবস্থিত এবং ২১ হাজারেরও বেশি কর্মচারী এই প্রতিষ্ঠানের অধীনে কাজ করে। বিস্তারিত জানতে ভিজিট।

একই রকম সংবাদ সমূহ

জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জানমালের নিরাপত্তায় সকলকে সজাগ থাকার আহবান জানিয়েছেন। রোববারবিস্তারিত পড়ুন

পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রারবিস্তারিত পড়ুন

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তাবিস্তারিত পড়ুন

  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি
  • ১৩ সিটি করপোরেশনে ই-রিকশা নিবন্ধন কার্যক্রম শুরু: মীর শাহে আলম
  • পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ করে মজুরি বোর্ড ঘোষণা
  • এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতনকাঠামোয় কবে বেতন পাবেন, জানালেন শিক্ষামন্ত্রী
  • সাতক্ষীরার পাটকেলঘাটায় পথচারীকে বাঁচাতে গিয়ে খাদে পড়লো জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত ১, আহত ২০
  • সাতক্ষীরার তালায় এইচএসসিতে ফেল, চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা
  • এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা সম্ভাব্য ২ ডিসেম্বর, সুযোগ পাবেন যারা
  • জাটকা ইলিশ আহরণে ৮ মাসের নিষেধাজ্ঞা
  • সাজেকে ইউপিডিএফ-জেএসএসের গোলাগুলি
  • তাহসিফ হত্যা মামলা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে
  • দেবহাটায় এতিম বাচ্চাদের ফ্রিতে দুধ খাওয়ালেন সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ