বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ফের শীর্ষ স্বর্ণ উত্তোলক দেশ চীন

সম্প্রতি অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে আবারো নিজেদের হারানো মর্যাদা ফিরে পেয়েছে চীন। এর আগে, চলতি বছরের শুরুতে বেশকিছু প্রতিবন্ধকতার কারণে স্বর্ণ উত্তোলনে পিছিয়ে পড়ে নেতৃস্থানীয় দেশ চীন।
এ সুযোগ কাজে লাগিয়ে শীর্ষ স্বর্ণ উত্তোলনকারী দেশের মুকুট দখল করে নেয় অস্ট্রেলিয়া।

বিশেষজ্ঞরা জানান, ২০০৭ সালের পর থেকে টানা ১৫ বছর বৈশ্বিক স্বর্ণ উত্তোলনে প্রথম স্থান দখল করেছিল চীন। অন্যদিকে প্রায় এক দশক ধরে দ্বিতীয় স্থান দখলে ছিল অস্ট্রেলিয়ার। সারবিটন অ্যাসোসিয়েটস জানায়, এ বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ১৫৩ টন স্বর্ণ উত্তোলন করে চীন। বিপরীতে অস্ট্রেলিয়ার উত্তোলনের পরিমাণ ছিল ১৫৭ টন। উত্তোলনের এমন ব্যবধান অস্ট্রেলিয়াকে শীর্ষস্থানে উঠে আসতে সহায়তা করে। কিন্তু চলতি বছরের তৃতীয় প্রান্তিকে এসে দেশটির স্বর্ণ উত্তোলন কমে যায়।

অস্ট্রেলীয় মাইনিং জার্নাল অস্ট্রেলিয়ান রিসোর্স অ্যান্ড ইনভেস্টমেন্ট জানায়, প্রতিবন্ধকতা কাটিয়ে স্বর্ণ উত্তোলন বাড়াতে সক্ষম হয়েছে চীন। বছরের প্রথম নয় মাসে দেশটি সব মিলিয়ে ২৩৬ দশমিক ৭৫ টন স্বর্ণ উত্তোলন করে। একই সময় অস্ট্রেলিয়ায় উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ২৩৪ টনে। তৃতীয় প্রান্তিকে দেশটি উত্তোলন করে মাত্র ৭৭ টন, যা দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৮ শতাংশ কম।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা