মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বকশীগঞ্জে দুর্নীতির বিরুদ্ধে অফিস আদেশ জারির পর দলিল লেখকদের কলম বিরতির ঘোষণা!

বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে দলিল লেখকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অফিস আদেশ জারির তিন দিন পর কলম বিরতির ঘোষণা দিয়েছেন দলিল লেখক সমিতি।
রোববার (১২ নভেম্বর) দুপুরে বকশীগঞ্জ দলিল লেখক সমিতির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিকালে লিখিতভাবে কলম বিরতির বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের সভাপতি মো. ফিরোজ মিয়া।
খোঁজ নিয়ে জানা গেছে, ৯ নভেম্বর (বৃহস্পতিবার) বকশীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার আবদুর রহমান মো. তামিম দুপুরে বকশীগঞ্জ দলিল লেখক সমিতি ও দলিল লেখকদের কিরুদ্ধে জমির ক্রেতা-বিক্রেতাদের কাছে চাঁদাবাজী , অতিরিক্ত ফি আদায় ও বিভিন্ন অনিয়ম তুলে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিং করেন।
ওই দিন বিকালেই দলিল লেখকদের চাঁদাবাজী , অনিয়ম ও দুর্নীতি বন্ধে অফিস আদেশ জারি করেন বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার আবদুর রহমান মো. তামিম। সাব রেজিস্ট্রারের এই সাহসী উদ্যোগ গ্রহণের পর নড়েচড়ে বসে দলিল লেখকরা।
দুর্নীতির বিরুদ্ধে অফিস আদেশের পর সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে অসদাচরণ সহ বিভিন্ন অভিযোগ তুলে রোববার (১২ নভেম্বর) কলম বিরতির ঘোষণা দেন বকশীগঞ্জ দলিল লেখক সমিতি। তাদের দাবি এই সাব রেজিস্ট্রার মানসিক ভারসাম্যহীন। তাই সবার সঙ্গে অসদাচরণ করে থাকেন।
বকশীগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল হক সরকার জানান, ৯ নভেম্বর সাব রেজিস্ট্রার আবদুর রহমান মো. তামিম দাতা ও গ্রহিতার সামনে দলিল লেখকদের সঙ্গে অসদাচরণ করেন এবং হয়রানিমূলক কার্যক্রম গ্রহণ করেন। উল্টো তিনি আমাদের বিরুদ্ধে অফিস আদেশ জারি করেন ,এটা দু:খজনক। তাই বাধ্য হয়ে আমরা কলম বিরতির ঘোষণা দিয়েছি।
বকশীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মো. ফিরোজ মিয়া জানান,সাব রেজিস্ট্রার একজন মানসিক ভারসাম্যহীন মানুষ। তিনি যখন তখন সবার সাথে খারাপ আচরণ করেন । তিনি যতক্ষণ আছেন আমরা কোন দলিল লিখব না। অবিলম্বে তাকে সড়াতে হবে।
এবিষয়ে বকশীগঞ্জ সাব রেজিস্ট্রার আবদুর রহমান মো. তামিম জানান,দলিল লেখক সমিতি ও কতিপয় দলিল লেখক সেবা গ্রহিতাদের কাছে চাঁদাবাজী ও দুর্নীতি করে আসছেন।
আমি দলিল লেখক সমিতির দুর্নীতির প্রতিবাদ করায় তারা আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন। আমি যতদিন আছি জনস্বার্থ সংরক্ষণ করব এবং সরকারি নিয়মের বাইরে কোন কাজ করব না।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর আবদুর রহমান মো. তামিম সাব রেজিস্ট্রার হিসেবে বকশীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে যোগদান করেন। তিনি এসেই বিভিন্ন বিষয় নিয়ে দলিল লেখকদের সঙ্গে দ্বন্দ্ব জড়িয়ে যান। বর্তমানে মুখোমুখি অবস্থানে রয়েছেন সাব রেজিস্ট্রার ও দলিল লেখকরা।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে আসলে কী হয়েছে

নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর নামক একটি গ্রামের রাজনৈতিক সহিংসতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা
  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন