রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর; ৪ আসামির রিমান্ড শুনানি মঙ্গলবার

কুষ্টিয়ায় বহুল আলোচিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার মামলায় গ্রেফতার হওয়া চার আসামির রিমান্ড শুনানী মঙ্গলবার হবে।

সোমবার বেলা দেড়টার দিকে তাদের কুষ্টিয়ার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট (সদর আমলী আদালতের) রেজাউল করিমের আদালতে হাজির করে পুলিশের পক্ষে রিমান্ডের আবেদন করা হয়।
আদালতের বিচারক আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি মঙ্গলবার রিমান্ড শুনানির আদেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিশি কান্ত জানান, মামলার আসামিদের দুপুরে আদালতে তোলা হয়। আদালতে মাদরাসা ইবনি মাসউদ মাদ্রাসার ছাত্র আবু বক্কর মিঠন (১৯), সবুজ ইসলাম নাহিদের (২০) দশ দিন এবং শিক্ষক আল আমিন ও ইউসুফ আলীর ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানী শেষে আদালত মঙ্গলবার রিমান্ড শুনানীর দিন ধার্য করে আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়ার শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত ও মুখের কিছু অংশ ভেঙে ফেলা হয়।

পরে সিসিটিভির ফুটেজের সাহায্যে ভাঙচুরে জড়িত দুই মাদ্রাসা ছাত্রকে গ্রেফতার করে। পরে দুই ছাত্রকে পালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগে একই মাদ্রাসার দুই শিক্ষককেও গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির ঐক্যবদ্ধ থাকতে, একক প্রার্থী রাখতে ও যেন কোনোবিস্তারিত পড়ুন

নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী

গুমকে বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমানবিস্তারিত পড়ুন

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
  • লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ