শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ শক্তিশালী সংগঠন : স্বপন ভট্টাচার্য্য

বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ও বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর বাঙ্গালী জাতীয়তাবাদের চেতনায় উজ্জীবিত হয়ে এদেশকে এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী বাংলাদেশ ছাত্রলীগ একটি শক্তিশালী সংগঠন। অতীতের ন্যায় ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার ইতিহাস এবং শেখ হাসিনার উন্নয়নশীল বাংলাদেশকে রক্ষা করার শফথ নিয়ে কাজ করে যাবে।

সোমবার (২৯ মার্চ-২০২১) বিকেলে মণিরামপুর পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে বাংলাদেশ ছাত্রলীগ মণিরামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারন সম্পাদক মণিরামপুরের কৃতিসন্তান লেখক ভট্টাচার্য্যরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন একটি ইতিহাস, এ দেশের স্বাধীনতা যেমন একটি ইতিহাস। তেমনি বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য্য মণিরামপুরের জন্য একটি ইতিহাস। যার নেতৃত্বে সারা দেশে ছাত্রলীগ পরিচালিত হয়। এজন্য মণিরামপুরবাসি আজ ধন্য। তাকে নিয়ে আজ যে সংবর্ধনা অনুষ্ঠান হচ্ছে এটিও একটি ইতিহাস হয়ে থাকবে।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি লেখক ভট্টাচার্য্য বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাঙ্গালীর ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। আর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু ছাত্রলীগ প্রতিষ্ঠা করে তাঁরই নেতৃত্বে এ দেশের ছাত্রসমাজ, নির্যাতিত শোষিত আপামর বাঙ্গালিকে সংগঠিত করে ভাষার অধিকার থেকে শুরু করে স্বাধীকার আন্দোলন এবং স্বাধীন স্বার্বোভৌম বাংলাদেশ গঠনের জন্য যে সংগ্রাম, যে লড়াই, যে ত্যাগ, যে জুলুম-নির্যাতন এবং জীবনের মায়া উপেক্ষা করে মানবতাবাদী ও বাংলাদেশ জাতীয়তাবাদের মহান নেতা বঙ্গবন্ধু আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন। আমরা ছাত্রলীগ সেই মহান নেতার আদর্শ এবং তাঁর চেতনা লালন ও ধারন করে সর্বদা দেশের সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে দেশ মাতৃকাকে রক্ষা করার জন্য এবং জননেত্রেী শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাবো।

মণিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ফজলুর রহমান এবং জামাল হোসেনের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারন সম্পাদক প্রভাষক মোঃ ফারুক হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের উপগ্রন্থ বিষয়ক সম্পাদক তন্ময় দেবনাথ ও উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাধন বিশ্বাস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের সদস্য হাদিউজ্জামান ফয়সালসহ কেন্দ্রীয় ছাত্রলীগ, বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত ছাত্রলীগের নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্রলীগ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

মিড ডে মিল পাবে প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিশু: জুবাইদা রহমান

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৭ সাল থেকে মিড ডে মিল বাবিস্তারিত পড়ুন

‘পতিত স্বৈরাচার’ আর ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে ‘পতিত স্বৈরাচার’ আর কখনও ফিরে আসতে পারবে না এবং ফ্যাসিবাদবিরোধীবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

  • শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর
  • হাসিনা দেশের ইতিহাসকে একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিল : রিজভী
  • কর্মী প্রেরণে অনিয়মে রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আরিফুল হক চৌধুরী
  • দাড়ি-টুপি দেখলেই জঙ্গি ট্যাগ দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী
  • বিএনপির নামে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী
  • বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানো সরকারের ঐতিহাসিক উদ্যোগ
  • গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
  • ডিসেম্বরে চার উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পলাতকরা দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
  • দেশের চাহিদা পূরণ করে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী
  • সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা