রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঢাকাগামী পরিবহন থেকে ফেনসিডিলসহ এক ব্যক্তি আটক

ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শেখ আব্দুর রব (৫৯) নামে এক ব্যক্তি আটক হয়েছে।
সে পুরাতন সাতক্ষীরার রাজার বাগান এলাকার মৃত আব্দুর রকিবের ছেলে।

কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই ফরিদ হোসেন জানান- মঙ্গলবার (৩০মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে থানার সেকেন্ড অফিসার এসআই শাহাজাহান কবীর, এসআই কেএম রেজাউল করিম, এএসআই আবু তালেবসহ সঙ্গীয় ফোর্স নিয়ে যশোর-সাতক্ষীরা মহাসড়কে চেকপোস্ট ডিউটি করাকালে কলারোয়ার ইউরেকা তেল পাম্পের সামনে থেকে ঢাকাগামী সাতক্ষীরা এক্সপ্রেস থেকে ১৬ বোতল ফেনসিডিলসহ শেখ আব্দুর রব নামে ওই ব্যক্তি আটক করা হয়।
এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে।

এদিকে, অপর অভিযানে সোমবার (২৯মার্চ) রাত সাড়ে ১০টার দিকে থানার এসআই হাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ বাবলুর রহমান বাবলু (৩৫) কে আটক করে।
সে কলারোয়া উপজেলার পূর্ব ভাদিয়ালী গ্রামের শহর আলীর ছেলে।
থানার এসআই হাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাদিয়ালীর কদমতলা কালভার্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মীর খারুল কবীর জানান-এঘটনায় কলারোয়া থানায় পৃথক ভাবে দুটি মামলা হয়েছে। আসামীদ্বয়কে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোঠাবাড়ি-রায়টাসহ চার ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম বেত্রবতী নদীরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়