রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু-ডিআরইউ ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেলেন ১৫ সাংবাদিক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র রজতজয়ন্তীতে মুক্তিযুদ্ধ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য বঙ্গবন্ধু-ডিআরইউ ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ পেয়েছেন ১৫ জন সাংবাদিক।

শুক্রবার বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর পক্ষে তাদের হাতে এই পুরস্কার তুলে দেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

এ সময় তার সঙ্গে ছিলেন ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছর ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ টাকা করা হয়েছে বলে জানিয়েছেন ডিআরইউর দপ্তর সম্পাদক হাবিবুর রহমান।

এ বছর প্রিন্ট ও অনলাইন সংবাদপত্রের মুক্তিযুদ্ধ শাখায় পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের নিজস্ব প্রতিবেদক আবু সালেহ রনি, শিক্ষায় দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের রায়হান এম চৌধুরী, স্বাস্থ্যে কালের কণ্ঠের আরিফুর রহমান, অনুসন্ধানী রিপোর্টে (উন্মুক্ত) প্রথম আলোর কামরুল হাসান, অর্থ-বাণিজ্যে ভোরের কাগজের মরিয়ম সেঁজুতি, সেবা খাতে বাংলা ট্রিবিউনের শাহেদ শফিক, ক্রীড়ায় নয়াদিগন্তের রফিকুল হায়দার ফরহাদ, শিল্প-সংস্কৃতি-ঐতিহ্যে জনকণ্ঠের মনোয়ার হোসেন, আইন ও মানবাধিকারে ইত্তেফাকের সমীর কুমার দে।

ইলেকট্রনিক মিডিয়ার (টিভি ও রেডিও) সেবা খাতে পুরস্কার পেয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের মো. মাকসুদ-উন-নবী, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য যমুনা টেলিভিশনের থ্রি সিক্সটি ডিগ্রি অনুষ্ঠানের ইনচার্জ মো. আলাউদ্দিন আহমেদ ও একই টিমের কাজী ইমতিয়াজ আল মমিন, অর্থ ও বাণিজ্য শাখায় পুরস্কার পেয়েছেন এনটিভির হাসানুল আলম শাওন, স্বাস্থ্যে যমুনা টিভির সাজ্জাদ পারভেজ, নারী ও শিশু বিষয়ে নিউজ টোয়েন্টিফোরের আশিকুর রহমান শ্রাবণ।

বঙ্গবন্ধু-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, “গণমাধ্যমের খবর মানুষকে সচেতন করে, নানা সিদ্ধান্ত নিতে সহায়তা করে। গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বা ওয়াচ ডগ যাই বলি না কেন, তথ্য যেন বস্তুনিষ্ঠ হয়, সে তথ্যের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গা যেন আরও সুসংহত হয়, সেদিকে লক্ষ রাখতে অনুরোধ করব।”

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে ডিএনসিসির পক্ষ থেকে আগামী বছর থেকে নগর সাংবাদিকতায় শ্রেষ্ঠ ১০টি প্রতিবেদনের জন্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত জানান।

মেয়র হিসেবে দায়িত্ব পালনে গণমাধ্যমের সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, “সাংবাদিকরা নগরের নানা সমস্যা যখন আমাদের সামনে তুলে ধরেন, ভুল-ত্রুটি যখন আমাদের সামনে তুলে ধরেন তখন তা আয়নার মতো ভেসে উঠে কোথায় কোন সমস্যা। এ শহরকে ঠিক করতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে।”

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ