শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বঙ্গবন্ধু বাংলাদেশের গর্ব’ : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের গর্ব। তার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল এ কথা দেশের প্রতিটি বিবেকবাণ নাগরিক স্বীকার করে। অথচ ১৯৭৫ সালের ১৫ দেশের কিছু বিপদগামী কুলাংগারের হাতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করেছিল। তাইতো আগস্ট মাস এলেই বঙ্গবন্ধুর কথা খুব বেশি মনে পড়ে। স্বাধীনতা উত্তর বঙ্গবন্ধু স্বল্প সময়ে দেশব্যাপি যে উন্নয়নের ছোয়া দেখিয়েছিলেন-তারই সুযোগ্য উত্তরসূরী হিসেবে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের সাথে-সাথে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নে গ্রামীণ জনপদ, ব্রীজ, কালভার্ট নির্মাণে ব্যাপক কাজ করে যাচ্ছেন।
সুতরাং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের অংশ হিসেবে আজ এই সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হলো।

মণিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে স্থানীয় হাজিরহাট বাজারে জাতির জনকের জন্ম শতবর্ষ ও শোকের শ্রদ্ধাঞ্জলী উপলক্ষে আলোচনা সভা এবং হাজিরহাট বাজার-সুন্দলী ইউপি-ভায়া কুচলিয়া বটতলা সড়ক উন্নয়ন কাজের শুভ উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।

শুক্রবার বিকেলে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও শিক্ষাবিদ কালিপদ বকসীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি আরও বলেন, বাঙ্গালী জাতি হিসেবে আমরা গর্ব করতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ শাসক হিসেবে দেশ পরিচালনায় বিশ্বের মধ্যে একটি বিশেষ স্থান অধিকার করতে সক্ষম হয়েছে। এটা এখন বিশ্ব স্বীকৃত। জননেত্রীর এ অসামান্য সাফল্যকে দলীয় মতের উর্ধে থেকে দলবাজী না করে দেশের সকল নাগরীকের স্বীকার করা উচিৎ।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, যশোর জেলা নির্বাহী প্রকৌশলী মির্জা ইফতেখার জামান, মণিরামপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়েদ জাকির হাসান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ রফিকুল ইসলাম, আওয়ামীলীগনেতা ইঞ্জি: আলমগীর হোসেন আলম, বাবলুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাইকেলে চড়ে ১৯ বছরে ১৯১ দেশ ভ্রমণ বাঙালির

প্রায় দুই দশক ধরে সাইকেল চালিয়ে একের পর এক দেশ ঘুরে বেড়াচ্ছেনবিস্তারিত পড়ুন

‘আমি আসলে জানতাম না, কোন হাতে ছুরি আর কোন হাতে কাটা চামচ নিতে হয়’

জাপান সফরে খাবার খাওয়ার নিয়ম এবং ছুরি-কাঁটা চামচ ব্যবহারের বিষয়ে নতুন অভিজ্ঞতাবিস্তারিত পড়ুন

দীপের বক্তব্যে ‘আশ্বস্ত’ নয় পিবিআই, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপের দাবি মানছেন না তাহসিফের বাবা

ঢাকার তুরাগ নদের যে স্থান (রাজবাড়ী ঘাট) থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেবিস্তারিত পড়ুন

  • ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী
  • টঙ্গীর মাজার বস্তিতে একসঙ্গে যান তাহসিফ-দীপ, ফিরে আসেন একজন: পিবিআই
  • ‘পুলিশের লোকের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেয় তাহসিফ, আমি পালিয়ে আসি’ : জিজ্ঞাসাবাদে দীপের দাবি
  • জামায়াত প্রার্থীর বাসায় গিয়ে মিষ্টিমুখ করালেন মির্জা ফয়সল
  • একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড
  • ‘আমার ছেলে সাঁতার জানতো, ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’: তাহসিফের বাবার শঙ্কা
  • দীপের বক্তব্যে ‘গরমিল’, তাহসিফের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য
  • মোটরসাইকেলটি তাহসিফের কি না, চলছে যাচাই-বাছাই
  • ইভি ‘পিংক’ বাসের জন্য নারী চালকদের ভারী যানবাহন চালনার প্রশিক্ষণ দেবে বিআরটিসি
  • জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
  • সংসদীয় কূটনীতির মাধ্যমে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক জোরদারে অঙ্গীকার
  • ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী