শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বড়দিনে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী

নিজস্ব প্রতিনিধিঃ যীশু খ্রীষ্টের জন্মদিন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় করেছেন সাতক্ষীরার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
সোমবার ২৫ ডিসেম্বর সন্ধ্যায় সাতক্ষীরার সুলতানপুর বাটকেখালী খ্রিস্টরাজের গীর্জা কাথলিক চার্চ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান খ্রিস্টরাজ গীর্জার ফাদার লরেন্স ভালোত্তি ও খ্রিস্টান এসোসিয়েশন এর সভাপতি হেনরি সরদার।
সাতক্ষীরা জেলা পুলিশ পক্ষ থেকে গীর্জার ফাদার ও নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন পুলিশ সুপার । অতঃপর সকলে যীশু খ্রীষ্টের জন্মদিন উপলক্ষে কেক কেটে শুভ বড়দিন উদযাপন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃআমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃআতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, খ্রিস্টান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অনিমেষ ব্যানার্জি সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকতাগণ, গীর্জার পুরোহিত, পালক ও ভক্তরা।

একই রকম সংবাদ সমূহ

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। শনিবারবিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

পিউ রিসার্চ সেন্টারের বুধবার প্রকাশিত বিস্তারিত পূর্বাভাস অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে খ্রিস্টধর্মকেবিস্তারিত পড়ুন

  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী
  • প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী
  • দেশের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খতিবদের সরকারি ভাতার আওতায় আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
  • রোজা শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি
  • ২০২৭ সালে বাংলাদেশ থেকে হজ করতে পারবেন ৮৩,৫০০ জন
  • সারা জীবন মুসলিম ছিলাম, অথচ জানতামই না: মার্কিন তরুণী অ্যাঞ্জেলা
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
  • অনলাইনে বিবাহ নিবন্ধনে অনিয়ম, বাল্যবিবাহ ও বহুবিবাহ কমবে : আইনমন্ত্রী
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১