বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্ধুর চিকিৎসায় স্বপ্রকাশিত বই বিক্রির একাংশ অর্থ দিলেন ঢাবি শিক্ষার্থী জুলফিকার

কলারোয়ার কৃতিসন্তান ঢাবি শিক্ষার্থী জুলফিকার হোসেন নাহিদের প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ ” অন্য ভুবনে ” অমর একুশে বইমেলা ২০২১ এ বের হয়।
বইটি বের হওয়ার সময় তার বিভাগের এক বন্ধু হাসান মিয়ার হঠাৎ-ই হার্নিয়া অপারেশন করার প্রয়োজন হয়।অপারেশনের জন্য বেশকিছু টাকার প্রয়োজন হয় যা তাঁর পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব না হলে বিভাগের বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় সহযোগিতা করার। সে অনুযায়ী যথাসম্ভব সহযোগিতা করে তাঁর বন্ধুরা।তবে লেখক জুলফিকার হোসেন নাহিদ তাৎক্ষনিক ভাবে বন্ধুদের জানাই যে, তার প্রথম প্রকাশিত হওয়া বইয়ের বিক্রিত অর্থের একটা অংশ হাসানের চিকিৎসায় ব্যয় করতে চাই ।বন্ধুত্বের টানে ভ্রাতৃত্বের বন্ধনে বইমেলাসহ দেশব্যাপী বিক্রিত বইয়ের অর্থের একাংশ বন্ধুর চিকিৎসা তহবিলে প্রদান করেন।

তাঁর এমন মহৎ উদ্যোগ ও উদর মানসিকতা সত্যিই প্রশংসার দাবিদার।কথায় আছে, বিপদেই প্রকৃত বন্ধুর পরিচয় মেলে।বন্ধুর অসময়ে পাশে থাকুক বন্ধুর সহযোগিতার হাত।

এ বিষয়ে তরুণ লেখক জুলফিকার হোসেন নাহিদ বলেন, “যদিও অর্থের পরিমাণটা নগন্য তবুও জীবনের প্রথম অর্জনের থেকে বন্ধুর ক্ষুদ্র উপকারে শামিল হতে পেরে বড়ই আত্নতৃপ্তবোধ করছি।

উল্লেখ্য যে, জুলফিকার হোসেন নাহিদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার পাঁচনল গ্রামের কৃতিসন্তান। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যায়নরত আছেন।

তিনি আরো বলেন, আমার বন্ধুর জন্য দোয়া করবেন। আমরা চায় সে দ্রুতই আমাদের মাঝে স্বাভাবিকভাবে ফিরে এসে কাঁধ কাঁধ মিলিয়ে অবিরাম পথচলার সঙ্গী হোক “মানুষে মানুষে সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন গড়ে উঠুক। সর্বদা মানবতার জয় হোক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা