শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছে কলারোয়ার মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন

শফিকুর রহমান: দেশের বানভাসি মানুষের জন্য ইতোমধ্যেই দেশের বিভিন্ন সামাজিক ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন সাহায্য করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা ব্যাপী আর্থিক তাহবিল সংগ্রহ করছে মানবতার কল্যাণে আমরা ফাউন্ডেশন।

সংগঠনের উপদেষ্টা ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডাঃ মোঃ হাবিবুর রহমানের দিকনির্দেশনায় এবং সভাপতি মোঃ ইমরান আফ্রিদির পরিচালনায় একঝাক তরুণ স্বেচ্ছাসেবক’র সমন্বয়ে কলারোয়া সদর এবং আশেপাশের বিভিন্ন ইউনিয়নের বাজারগুলোতে তাহবিল সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে ৷

সংগঠনের উপদেষ্টা ডাঃ মোঃ হাবিবুর রহমান বলেন , আর্ত মানবতার কল্যাণে আমাদের সংগঠন নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে।

এই তাহবিল সংগ্রহে আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করেছি। আপনারা সবাই অবগত আছেন আমরা প্রতিদিনের তাহবিল সংগ্রহ শেষে পরিপূর্ণ হিসাব ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করি।

এখন পর্যন্ত আমাদের কাছে জমাকৃত অনুদানের পরিমাণ প্রায় ১.০০০০০ (এক লক্ষ) টাকা ৷

আমরা দু-একদিনের ভিতরেই যারা বন্যা দূর্গতদের জন্য বড় স্কেলে কাজ করছে যেমন ,সরকারি প্রশাসন, আস সুন্নাহ ফাউন্ডেশন ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যেকোন একটা সংগঠনের কাছে আমরা আমাদের সংগৃহীত মোট অনুদানের টাকাটা পৌঁছে দিব ইনশাল্লাহ ৷

এ সময় তিনি সকলের কাছে দোয়া এবং বন্যার্তদের সহযোগিতায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার যথাসম্ভব অংশগ্রহণ কামনা করেন ৷

বিকাশ/নগদের মাধ্যমে সহযোগিতা করতে পারেন ৷ বিকাশ ও নগদ পার্সোনাল : ০১৭১৭৫০২৮৪৩

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা

সাতক্ষীরার কলারোয়া পৌরসদরের উত্তর মুরারীকাটি পালপাড়া সর্বজনীন পূজামন্ডপে এবার সাদা তিল দিয়েবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ