বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বরফ-জমা শীতে মরক্কোর পাহাড়-চূড়ার গ্রাম

শীতে মরক্কোর তিমাহদিতে গ্রামের মানুষ বাইরের জগত বলতে গেলে ভুলেই যান। বরফাবৃত গ্রামে এখন সেখানে এমন শীত যে বাধ্য না হলে কেউ ঘরের বাইরে যেতে চান না।

মৌসুমের প্রথম তুষারপাতে ঢাকা পড়েছে ‘মাঠ’৷ খেলা আপাতত বন্ধ। তাই বরফে ঢাকা ফুসবল টেবিল নিয়ে সব সময় ব্যস্ত থাকে গ্রামের শিশুরা। বরফের ওপরে কাপড় শুকাতে হয়।

গ্রামের মানুষেরা মূলত আমাজিঘ উপজাতির। রুটি তাদের প্রধান খাবার।
উত্তর আফ্রিকা অঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড় অ্যাটলাসের ওপরের এই গ্রামটিতে শীতের সময় সব তৃণভোজী প্রাণীর প্রাণ বাঁচানোই মুশকিল। ঘাস, গাছ সব ঢেকে যায় বরফে।তৃণভোজীরা খাবে কী! এক পাল ভেড়ার আহারের সন্ধানে তাই বরফ-রাজ্য চষে বেড়ান গ্রামবাসী।

শীতে তো ফসল ফলানোর উপায় থাকেই না, গ্রীষ্মেও খরার কারণে বিপদে পড়েন কৃষিজীবীরা। তাই অনেকেই দিন গোণেন আর ভাবেন, কবে আবার বর্ষা আসবে, বৃষ্টি হবে, বাঁধে পানি জমিয়ে শবজি আর ফল চাষ শুরু করা যাবে। শীতে সোলার প্যানেলের আলো স্কুলের পড়া ও রুম হিটারের কাজ করে।

সূত্র: ডয়েচে ভেলে।

একই রকম সংবাদ সমূহ

পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার খবরের ঘটনায় তীব্র নিন্দাবিস্তারিত পড়ুন

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা