শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বর্ণবাদী ঘটনায় ১৪ মিনিটেই বন্ধ নেইমারদের ম্যাচ

ফুটবল মাঠে বর্ণবাদের ঘটনা নতুন কিছু নয়। তবে চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার রাতে যেমনটা ঘটলো, তা বিরলই। বর্ণবাদের অভিযোগ উঠলো এবার খোদ ম্যাচ অফিসিয়ালের বিরুদ্ধে।

যার প্রতিবাদে ১৪ মিনিট পেরুতেই ম্যাচ বন্ধ করে দিয়েছেন তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরের ফুটবলাররা। যাতে সমর্থন দিয়ে মাঠ ছেড়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়রাও।

চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে ঘটেছে এমন ঘটনা। এই ঘটনার পর ম্যাচটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং তদন্ত করা হবে বলে জানিয়েছেন উয়েফার একজন মুখপাত্র। স্থগিত ম্যাচটি নতুন ম্যাচ অফিসিয়ালদের নিয়ে আজ (বুধবার) আবার মাঠে গড়াবে। ১৪ মিনিট থেকেই শুরু হবে খেলা।

পিএসজির মাঠে নেইমার-কিলিয়ান এমবাপেদের মুখোমুখি হয়েছিল আগেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়া বাসাকসেহির। খেলার চতুর্দশ মিনিটে টাচলাইনে দাঁড়িয়ে তর্ক করায় তুরস্কের দলটির সহকারী কোচ পিয়েরে ওয়েবোকে লাল কার্ড দেখান রেফারি।

সেই ঘটনাকে কেন্দ্র করেই উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। বাসাকসেহিরের সহকারী কোচ ও ক্যামেরুনের সাবেক ফুটবলার পিয়েরে ওয়েবো অভিযোগ তুলেন ম্যাচ অফিসিয়াল তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করেছেন।

রেফারির লাল কার্ড দেখার পর ফরাসি চ্যানেল আরএমসি স্পোর্টসের সম্প্রচারে দেখা যায়, ওয়েবো চতুর্থ ম্যাচ অফিসিয়ালের দিকে আঙুল তুলে ক্ষুব্ধ কন্ঠে বলছেন, ‘কেন তুমি আমাকে নিগ্রো বললে?’

বাসাকসেহিরের স্ট্রাইকার ডেম্বা বা বিটি স্পোর্টসের সঙ্গে আলাপে বলেন, ‘আপনি কখনই কাউকে বলতে পারেন না শ্বেতাঙ্গ মানুষ। আপনাকে শুধু বলতে হবে মানুষ। তাহলে কেন একজনকে কৃষ্ণাঙ্গ মানুষ বলবেন, আপনি কি কালো মানুষ বলতে পারেন?

বর্ণবাদী এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন প্রতিপক্ষ পিএসজির তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও। ম্যাচের পর এক টুইটে তিনি লিখেছেন, ‘বর্ণবাদকে না বলুন। ওয়েবো আমরা আপনার পাশে আছি।’

স্বদেশি ক্লাবের সঙ্গে এমন ঘটনায় বর্ণবাদের বিপক্ষে সোচ্চার আওয়াজ তুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও। তিনি এক টুইটে লিখেছে, ‘আমার বিশ্বাস, উয়েফা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আমরা নিঃশর্তভাবে খেলাধুলা এবং জীবনের সব ক্ষেত্রে বর্ণবাদ এবং বৈষম্যের বিরুদ্ধে।’

প্রসঙ্গত, মঙ্গলবার রাতে লাইপজিগের কাছে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে হেরে যাওয়ায় চ্যাম্পিয়নস লিগের শেষ ষোল নিশ্চিত হয়ে গেছে নেইমারদের দল পিএসজির।

একই রকম সংবাদ সমূহ

সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানেবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর
  • সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
  • এশিয়ান গেমস ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলাদেশ
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির
  • মেসিকে নিষ্ক্রিয় করে স্পেনের বিশ্বকাপ জয়ের রহস্য জানালেন লা ফুয়েন্তে
  • এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়
  • এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন