সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশী কর্মী নিয়োগে সিঙ্গাপুর সরকারের নতুন ঘোষণা

সিঙ্গাপুরে নবনিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো: তৌহিদুল ইসলাম সিঙ্গাপুর সরকারের জনশক্তি মন্ত্রী মি. তান সি লেং এর সাথে সাক্ষাতকালে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) তিনি এ ঘোষণা প্রদান করেন বলে জানিয়েছে বাংলাদেশ হাই কমিশন, সিঙ্গাপুর।

উল্লেখ্য, সিঙ্গাপুর একমাত্র দেশ যেখানে কোভিড-১৯ মহামারীজনিত কারণে কোন বাংলাদেশি অভিবাসী কর্মীকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়নি। সিঙ্গাপুরে নিযুক্ত হাইকমিশনার জনাব মো: তৌহিদুল ইসলাম এবিষয়ে সিঙ্গাপুর সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

হাইকমিশনারের অনুরোধের পর জনশক্তি মন্ত্রী মি. তান সি লেং জানান যে, সিঙ্গাপুর বিদেশ থেকে কর্মী আনার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করবে।
তিনি অপেক্ষমাণ বাংলাদেশি অভিবাসী কর্মীদের সিঙ্গাপুরে আগমন দ্রুত ও সহজতর করার লক্ষ্যে নতুন ওভারসীজ ট্রেনিং সেন্টার চালু এবং বাংলাদেশে আন্তর্জাতিক বিমানবন্দর/সুবিধাজনক স্থানে সিঙ্গাপুরের নিজস্ব অর্থায়নে কোভিড-১৯ টেস্টিং/হেলথ স্ক্রিনিং সেন্টার স্থাপন করা হবে বলে জানান।

তিনি উল্লেখ করেন যে, সিঙ্গাপুরস্থ বাংলাদেশী ও অন্যান্য অভিবাসী কর্মীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে যা কোভিডকালীন সময়ে সঙ্কুচিত আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচন করেছে।

রাশিদুল ইসলাম জুয়েল,
ফ্রিল্যান্স সাংবাদিক ও লেখক।

একই রকম সংবাদ সমূহ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেওয়া জনগণের অর্থের প্রতিটি পয়সাবিস্তারিত পড়ুন

রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরু

বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। পাবনার ঈশ্বরদীতে অবস্থিতবিস্তারিত পড়ুন

পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন

শহর থেকে প্রত্যন্ত গ্রাম-হাসপাতাল কিংবা ডায়াগনস্টিক সেন্টারের সামনে সকাল হতেই পরিপাটি পোশাকেরবিস্তারিত পড়ুন

  • আরো ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
  • মোটরসাইকেলসহ গাড়ি মালিক-চালকদের ২৯ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিল বিআরটিএ
  • পরিপাটি পোশাকের আড়ালে সংকটে ওষুধ বিক্রয় প্রতিনিধিদের জীবন
  • প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ
  • চারদিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী
  • বাংলাদেশ অন্য দেশের অংশীদার হতে চায়, নির্ভরশীল নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প দেখলেন প্রধানমন্ত্রী, বাস্তবায়নে সহায়তার আশ্বাস
  • বাংলা কিউআরে বছরে ২ লাখ কোটি টাকা বাড়তি রাজস্বের সম্ভাবনা
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ