বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাইডেন বললেন- ‘যুদ্ধে পুতিন কখনো জয়ী হবেন না’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সফল হবেন না।

শুক্রবার এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, পুতিন কোনো লড়াই ছাড়া ইউক্রেন দখলের আশা করেছিলেন। ইউরোপীয় ঐক্যে ফাটল ধরানোর আশা করেছিলেন। ন্যাটো জোটকে দুর্বল করার আশা করেছিলেন।

আমেরিকাকে দ্বিখণ্ডিত করার আশা করেছিলেন কিন্তু ব্যর্থ হয়েছেন। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পুতিন কখনো জয়ী হবেন না।

জো বাইডেন বরাবরই বলে আসছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সৈন্যদের সরাসরি যুদ্ধে জড়ানোর কোন সম্ভাবনাই নেই।

অপর এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, আমি স্পষ্ট জানাতে চাই যে, আমরা ঐক্যবদ্ধভাবে পূর্ণ শক্তি দিয়ে ন্যাটোর প্রতিটি ইঞ্চি রক্ষা করব।

তবে আমরা ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না। ন্যাটো এবং রাশিয়ার মধ্যে সরাসরি সংঘাত মানেই, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’।

ইউক্রেনে রুশ হামলার জবাবে বাইডেন মিত্রদেশগুলোর সঙ্গে মিলে রাশিয়ার ওপর একের পর নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছেন। তবে তিনি ইউক্রেনে সরাসরি যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শুক্রবার বাইডেন রাশিয়ার মদ, সামুদ্রিক খাবার ও হীরা আমদানি ছাড়াও পুতিন ঘনিষ্ঠ রাশিয়ার ধনকুবেরদের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন।

সূত্র: বিবিসি

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী

মালয়েশিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল প্রায়বিস্তারিত পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে সে দেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমেরবিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬
  • যুদ্ধে ইরানই ‘বিজয়ী’, মনে করেন ৯২ শতাংশ ইসরায়েলি
  • আমি কখনও আকুতি করি না, ট্রাম্পের দাবি মনগড়া: মেলোনি
  • নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প
  • এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ