রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাগআঁচড়া এলাকায় পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত

যশোরের শার্শা উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিন ভারত থেকে বানের পানির মত আসছে মদ, গাঁজা, চারস ও ফেনসিডিল। সেই সাথে চলছে পুলিশের অভিযান। এতে মাদক ব্যাবসা থেমে না থাকলেও বেকায়দায় পড়েছে মাদক ব্যাবসায়ীরা।
এক সপ্তাহর ব্যবধানে বাগআঁচড়া এলাকা থেকে পুলিশ ৪’শ বোতল ফেনসিডিল, দু’কেজি গাঁজা, দুটি মটর সাইকেল, একটি ইজিবাইক ও ৪ আসামি আটক করেছে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, তার নেতৃত্বে আজ বুধবার বিকালে বাগ আঁচড়া পুলিশ বসতপুর এলাকা থেকে আলমগীর নামে এক যুবককে ৮০ বোতল ফেন্সিডিল সহ আটক করে।
এর আগে ১৭ জুলাই বসতপুর এলাকা থেকে একটি ইজিবাইকসহ ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
১২ জুলাই ময়নার বটতলা থেকে ১টি হোন্ডা মোটর সাইকেল সহ ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
১১জুলাই রুদ্রপুর থেকে উদ্ধার হয়েছে ৭৫ পিস ফেনসিডিল।
একই দিনে জামতলা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ তরিকুল ইসলামকে আটক করা হয়।
এর আগের দিন রাড়ীপুকুর মাঠ থেকে একটি মোটরসাইকেলসহ ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এবং ঐ একই এলাকা থেকে পুলিশ দু’কেজি গাঁজাসহ লাইলী ও তানিয়া নামে দু’মহিলাকে গ্রেফতার করে।

উত্তম কুমার বিশ্বাস আরো জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

যশোরের বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফটের মাধ্যমে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় এক হ্যান্ডেলিংবিস্তারিত পড়ুন

সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের ব্যক্তিগত সহকারী (পিএস) পরিচয় দিয়ে প্রতারণাসহ নানা অপকর্মেরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন