শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাবার কাছ থেকে টাকা আদায়ে নিজেকে অপহরণের নাটক স্কুলছাত্রের, অতঃপর..!

নাটক-সিনেমায় এরকম ঘটনা প্রায়ই দেখা যায় যে, বাবার থেকে টাকা নিতে ছেলেমেয়েরা অপহরণের নাটক সাজায়। এবার এমন কাণ্ড ঘটিয়েছেন ফেনীর সোনাগাজী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন সেলিমের পুত্র স্কুলছাত্র রিদোয়ান আহমেদ (১৫)। পিতার কাছ থেকে ৩০ হাজার টাকা আদায়ের জন্য নিজেই নিখোঁজ হয়ে অপহরণের নাটক সাজিয়েছেন বলে জানা গেছে।

প্রযুক্তির ব্যবহার করে সোনাগাজী মডেল থানা পুলিশ রিদোয়ানকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করে।

পুলিশের জিজ্ঞাসাবাদে এ অপহরণ নাটকের বিষয়টি সে স্বীকারোক্তি দিয়েছে।

পরিবার ও পুলিশ সূত্র জানিয়েছেন, গত ২৯ আগস্ট শনিবার বিকেলে পৌরসভার চরচান্দিয়া এলাকার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় রিদোয়ান আহমেদ। নিখোঁজের পর গত ৫ সেপ্টেম্বর তার বাবা মহিউদ্দিন সেলিম সোনাগাজী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন অজ্ঞাত নম্বর থেকে মুঠোফোনে রিদোয়ানের বাবার কাছে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।

তিনি বিষয়টি তাৎক্ষণিক পুলিশকে অবগত করে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদে রিদোয়ান আহমেদ জানায় সে নিজেই বিভিন্ন লোকের মাধ্যমে তার বাবার থেকে টাকা আদায় করার জন্য অপহরণ হয়েছে বলে পরিবারের লোকজনের কাছে ফোন দেয়।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক