সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বার্সাতেই থাকছি’, জানিয়ে দিলেন মেসি

সপ্তাহে দুই ধরে চলা আলোচনা-সমালোচনা, জল্পনা-কল্পনা সবই এবার শেষ হতে যাচ্ছে বোধহয়। মেসি থাকছেন বার্সেলোনাতেই। তবে শুধুমাত্র তা এই মৌসুমের জন্য। এমনটাই নিশ্চিত করেছিলেন লিওনেল মেসির বাবা হোর্হে মেসি।

সেই কথাই শেষ পর্যন্ত সত্যি হতে চলেছে। আইনি জটিলতা কাটাতেই শেষ মুহূর্তে তবে কি সিদ্ধান্ত বদল করলেন এলএমটেন?

সব জল্পনা-কল্পনার অবসান। অবশেষে ২০২০-২১ মৌসুম বার্সার হয়ে খেলবেন লিওনেল মেসি। চুক্তি শেষ করতেই স্প্যানিশ ক্লাবটিতে থেকে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার।

২৫ অগাস্ট ফ্যাক্স বার্তায় বার্সেলোনাকে মেসি জানান তিনি আর ক্লাবে থাকতে চান না। মেসির বার্সা ছাড়ার খবর প্রকাশ হতেই ইউরোপের সেরা ক্লাবগুলো মেসিকে দলে টানতে আসরে নামে। জল্পনা শুরু হয়ে যায়।

এদিকে বার্সেলোনা জানিয়ে দেয়, মেসি চাইলেই যেতে পারবেন না। কারণ মেসিকে যেতে হলে ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করেই তাকে দলবদল করতে হবে।

বার্সার এই বাই আউট ক্লজের সঙ্গে একমত লা লিগা কর্তৃপক্ষও। যদিও দু’পক্ষের এমন অবস্থানের পর শুক্রবার মেসির বাবা হোর্হে মেসি এক বিবৃতিতে জানায়, লা লিগা কর্তৃপক্ষ যে পর্যালোচনা করছে সেটা ভুল।

Goal.com-কে দেয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, “আমি যখন আমার পরিবারকে বার্সা ছাড়ার কথা জানাই তখন তারা কান্নায় ভেঙে পড়ে। আমার বাচ্চারা স্কুল বদলাতে চায় না। তাদের স্কুল এবং বন্ধুদের ছাড়তে চায় না তারা। এই ক্লাব আমার জীবন। আমি এখানেই তৈরি হয়েছি। বার্সা আমাকে সব দিয়েছে। আমি কখনও চাইনি বার্সেলোনা আমার জন্য আদালতে উঠে আসুক। এই জন্যই আমি এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছি। ”

পাশাপাশি মেসি আরও বলেন, “আমি বার্সেলোনাকে ভালোবাসি। আমার পরিবার আমার সন্তানরা এখানেই বেড়ে উঠছে। তবুও সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার আছে। আমি নতুন লক্ষ্য এবং নতুন চ্যালেঞ্জ নিতে চাচ্ছিলাম। তবে আগামীকাল ফিরে যাব, কারণ বার্সেলোনাই আমার সব। ”

সেই সঙ্গে ক্লাব প্রেসিডেন্ট বার্তামেউয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মেসি। ক্লাব নাকি তার প্রতিশ্রুতি রাখেনি এমনই মেসির বক্তব্যে উঠে এসেছে। তিনি বার্সা ছাড়ার কথা গোটা মৌসুম ধরেই বলে আসছিলেন বার্তামেউকে।

তিনি জানান, মৌসুম শেষে এই নিয়ে আলোচনা হবে। কিন্তু কোনও আলোচনাই করেননি তিনি। সূত্র: জি নিউজ

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি