বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপিকে কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতাকর্মীদের চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে বাধা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এর আগে চট্টগ্রামের দুই নম্বর গেইট এলাকার বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রবিবার তিনি শহীদ জিয়ার স্মৃতি বিজরিত চট্টগ্রামের বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহর বেলা একটার দিকে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রের দিকে যেতে চায়।

কিন্তু নগরীর দুই নম্বর গেইট এলাকায় পুলিশের বাধার মুখে তারা কালুরঘাট যেতে পারেনি।

এ সময় গাড়ি থেকে নেমে আসেন বিএনপির মহাসচিবসহ অন্য নেতারা। পরে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর কথা কাটাকাটি হয়। এরই একপর্যায়ে ছাত্রলীগের একটি মিছিল দুই নম্বর গেইট এলাকায় আসে।

পরে পুলিশের বাধা পেয়ে মির্জা ফখরুল ইসলামের গাড়ি বহর বিএনপির সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠের দিকে চলে যায়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপ্লব উদ্যানে ফুল দেওয়া শেষে আমরা কালুরঘাট বেতার কেন্দ্রে যেতে চেয়েছিলাম। কিন্তু পুলিশের বাধার কারণে যেতে পারিনি। পুলিশের বাধা পেয়ে পলোগ্রাউন্ড মাঠে জনসভাস্থলে চলে এসেছি।

বিএনপির অভিযোগের বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির বলেন, বিএনপিকে দুই নম্বর গেইটে শ্রদ্ধা নিবেদন আর পলোগ্রাউন্ড মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তাদের কালুরঘাটে যাওয়ার অনুমতি ছিল না। তাই তাদের বাধা দেওয়া হয়েছে।
এদিকে রাস্তায় বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ছাত্রলীগের একটি মিছিল বিএনপির গাড়ি বহরের সামনে আসার চেষ্টা করে। পরে পুলিশ তাদেরকেও বাধা দেয়।

গাড়ি বহর চলে যাওয়ার পরে ছাত্রলীগের নেতাকর্মীরা দুই নম্বর গেইট ছেড়ে চলে যায়।

একই রকম সংবাদ সমূহ

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকেবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়াবিস্তারিত পড়ুন

  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
  • ‘আমার বন্ধু মহাজাদু জানে’ তারেক রহমানকে নিয়ে ভিডিওতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
  • আগামী দুবছর ‘কঠিন’ যাবে, সতর্ক করলেন অর্থমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর