বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির ইফতার পণ্ড করতে এসে ‘পুলিশের পিটুনি’ খেলেন আ.লীগ নেতাকর্মীরা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিএনপির ইফতার মাহফিল পণ্ড করতে গিয়ে পুলিশের বাধা ও পিটুনির শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার চরনিখলা উচ্চবিদ্যালয় স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, বিএনপির ইফতার মাহফিলকে পণ্ড করতে কিছু দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হামলা করতে এলে পুলিশ তাদের প্রতিহত করে। এ ঘটনায় কোনো মামলা হয়নি।

তবে শনিবার পুলিশের ভূমিকা নিয়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির দাবি, তারা চরনিখলা উচ্চবিদ্যালয় মাঠে স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়েই ইফতার মাহফিলের আয়োজন করে। তবে বিকেল সাড়ে ৩টার পর একটি মিছিল বের করে বিএনপির আয়োজিত অনুষ্ঠানটির বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছিল।

বিএনপির দাবি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে রামদা, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র হাতে স্লোগান দেয়। একসময় অনুষ্ঠানস্থলের দিকে গিয়ে ইটপাটকেল ও ভাঙচুর চালায়। এ সময় পুলিশের প্রতিরোধের শিকার হন হামলাকারীরা।

এ ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সৌজন্যে: সময় সংবাদ

একই রকম সংবাদ সমূহ

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

আসন্ন শারদীয় দুর্গোৎসব ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্রবিস্তারিত পড়ুন

হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হকবিস্তারিত পড়ুন

  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • অপতথ্য রোধে তরুণদের সচেতন হতে হবে : তথ্য প্রতিমন্ত্রী
  • ‘আমি আওয়ামী লীগার না, আমি হেলমেট পরব না’, প্রিজন ভ্যান থেকে আখতারুজ্জামান
  • জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক
  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ