শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজেপি থেকে তৃণমূলে বাবুল সুপ্রিয়

মন্ত্রিত্ব হারিয়ে বিজেপির বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয়। এবার সবাইকে খানিকটা অবাক করে দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি।

শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলের পতাকা হাতে তুলে নেন বাবুল সুপ্রিয়।

এসময় তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন উপস্থিত ছিলেন।

খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিত্ব হারিয়েছেন আসানসোলের সংসদ সদস্য বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে হয়েছে তাকে। তারপর মন্ত্রিত্ব কেড়ে নেওয়ার পদ্ধতি নিয়ে সোশ্যাল সাইটে সরব হন বাবুল। যাতে ব্যাপক অস্বস্তিতে পড়ে বিজেপি।

রাজনীতি ছাড়ার ঘোষণার পাশাপাশি সংসদ সদস্যের পদও ছেড়ে দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন বাবুল। ততক্ষণে উদ্যোগী হয়ে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। জরুরি বৈঠকে বসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা।
সেই বৈঠক থেকে বেরিয়ে বাবুল জানান, তিনি রাজনীতি ছেড়ে দিলেও সংসদ সদস্য পদ ছাড়ছেন না।

কিন্তু নরেন্দ্র মোদির জন্মদিন কাটতে না কাটতেই তৃণমূলে যোগ দিয়ে চমক দিলেন বাবুল।

একই রকম সংবাদ সমূহ

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা

থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮বিস্তারিত পড়ুন

  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত