রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিজ্ঞাপনবিহীন বিদেশি টিভি চ্যানেল সম্প্রচারের নির্দেশ তথ্য মন্ত্রণালয়ের

সব চ্যানেল বন্ধ না রেখে বিজ্ঞাপনবিহীন (ক্লিন ফিড) বিদেশি টিভি চ্যানেলে বা অনুষ্ঠান সম্প্রচারের নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব রুজিনা সুলতানা স্বাক্ষরিত সোমবার (৪ অক্টোবর) এক চিঠিতে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রশাসকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

ওই চিঠিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বরের পর ক্লিন ফিড ছাড়া কোনও বিদেশি টিভি চ্যানেল বা অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না মর্মে সংশ্লিষ্ট সকলকে পত্র দেওয়া হয়। কিন্তু লক্ষ্য করা গেছে, কোনও কোনও বিদেশি টিভি চ্যানেল ক্লিন ফিড থাকা সত্ত্বেও গত ১ অক্টোবর থেকে সম্প্রচার বন্ধ রাখা হয়েছে। যা কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর পরিপন্থী।

তথ্য মন্ত্রণালয় জানায়, ডিডব্লিউ, এনএইচকে ওয়ার্ল্ড, বিবিসি ওয়ার্ল্ড, ভয়েস অব আমেরিকা, আলজাজিরা, সৌদি কোরআন, সৌদি আরাবিয়া, সিজিটিএন, রাশিয়া টুডে, ফ্রান্স টুয়েন্টি ফোর, কেবিএস ওয়ার্ল্ড, সিএনএন, লোটাস ম্যাকাও, ট্রাভেলএক্সপি এইচডি, সিনেমা অ্যাকশন, সিনেমাসি কমেডি, আরিরাং, টিভিফাইভ মন্ডে, নাইনএক্সএম চ্যানেলগুলো ক্লিন ফিড।

সোমবার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, দেশে ২৪টির বেশি বিদেশি চ্যানেল ক্লিন ফিড দেয়, এগুলো চালাতে কোনো বাধা নেই। এরপরও এগুলো কেউ না চালালে লাইসেন্সের শর্ত ভঙ্গ হবে।

মন্ত্রী বলেন, কেবল অপারেটর ও ডিস্ট্রিবিউটরদের লাইসেন্সের শর্ত মেনে চলতে হবে। কেউ আইন ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী ৩০ অক্টোবরের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে কেবল লাইন ডিজিটালাইজেশন করতে হবে। বিদেশি চ্যানেলের ক্লিন ফিড নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা দেশ ও মিডিয়ার শত্রু বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তথ্যমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের আকাশ সবার জন্য উন্মুক্ত। শুধু ইউরোপের দেশ নয়, উপমহাদেশের সব দেশেই ক্লিন ফিড চালাতে হয়। সে আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হয়েছে। আইন বাস্তবায়নের জন্য কেবল অপারেটরদের ২ বছর সময় দেওয়া হয়েছিল। সবার সঙ্গে বৈঠক করেই ১ অক্টোবর থেকে আইনটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন একটি মহল থেকে এটা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে। তারা দেশ, মিডিয়া, শিল্পী কলাকুশলী সবার বিপক্ষে গিয়ে তারা অবস্থান নিচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী