শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিদেশ গিয়ে না ফিরে চাকরি হারালেন ঢাবির দুই শিক্ষক

ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও বিদেশে অবস্থান করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের প্রভাষক নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলামকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এছাড়াও হাইকোর্টের আদেশ অনুযায়ী একই বিভাগের সহকারী অধ্যাপক ড. অনুপ কুমার সাহা অবশেষে প্রায় দুই বছর পর পুনরায় বিভাগে যোগদান করতে পারছেন।

রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিন্ডিকেটের একাধিক সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

এছাড়াও নকল মাস্ক সরবরাহকারী বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার শারমিন জাহানের বিষয়ে আদালতের সিদ্ধান্তের পর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘অনুপ কুমার সাহার বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী সিন্ডিকেট সিদ্ধান্ত দিয়েছে।’

এছাড়াও অধ্যাপক অনুপ কুমারকে যোগদান করতে না দেয়া এবং তথ্যগত ভুল বা ঘাটতি কেনো হলো তা জানতে উপ-উপাচার্য(শিক্ষা) কে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলেও জানা গেছে।

শারমিন জাহানের বিষয়ে উপাচার্য জানান, এটা আদালতের বিচারাধীন।

তার বিষয়ে গঠিত কমিটি বলেছে, এটা আদালতের বিচারাধীন। সেখান থেকে বিষয়টি সুরাহা হলে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নেবে।

অব্যাহতিপ্রাপ্ত দুই শিক্ষকের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল জানান, ‘ছুটির মেয়াদ শেষ হওয়ার পরও বিদেশে অবস্থান করার কারণে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের প্রভাষক নুসরাত ফারাহ এবং মোহাম্মদ শরীফুল ইসলাম চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। আগামী দুই মাসের মধ্যে তাদের বিশ্ববিদ্যালয়ের দেনা-পাওনা পরিশোধ করতে বলা হয়েছে।’

উল্লেখ্য, পিএইচডি সম্পন্ন হওয়ার আগেই ডক্টরেট ডিগ্রি ব্যবহার করে সহকারী অধ্যাপক পদে যোগদান করার অভিযোগে অনুপ কুমার সাহাকে ২০১৮ সালের ৮ অক্টোবর চাকরিচ্যুত করা হয়েছিল। তবে হাইর্কোর্ট গত বছরের ২৫ নভেম্বর এক রায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে ওই শিক্ষককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেয়।

অন্যদিকে, নকল মাস্ক সরবরাহের অভিযোগে বিএসএমএমইউ-এর করা এক মামলায় শারমিন জাহানকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করেছিল।

একই রকম সংবাদ সমূহ

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালুবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী
  • উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আওয়ামী লীগের পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে: ডিএমপি কমিশনার
  • ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী
  • বিচার নিশ্চিত না করলে মেয়াদ শেষ করতে পারবে না সরকার : নাহিদ ইসলামের হুঁশিয়ারি
  • সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা
  • প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ ইস্যুতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাল ভারত
  • মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী
  • হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার