বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিভিন্ন মন্ত্রণালয়ে ধরনা দিয়ে এলাকায় উন্নয়ন এনেছিলাম: কাজী আলাউদ্দিন

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা : বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ (আশাশুনি–কালীগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, পার্লামেন্টে বারবার বলার ফলেই কালীগঞ্জে ফায়ার সার্ভিস স্টেশন এনেছিলাম। সাধারণত একজন এমপি একটি এলাকার জন্য একটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ পান, কিন্তু আমি ‘ভিক্ষাবৃত্তির মতো ভিক্ষা চেয়ে’ বিভিন্ন মন্ত্রণালয়ে ধরনা দিয়ে এবং সংসদে বহুবার কথা বলে আমার নির্বাচনী এলাকায় তিনটি ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করেছিলাম।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি কাজী আলাউদ্দিন আরও বলেন, কালীগঞ্জ ও দেবহাটার মোট ১৭টি ইউনিয়ন ঘুরে দেখলে একটি কাঁচা রাস্তাও খুঁজে পাওয়া যাবে না। আমার জন্মস্থান মৌতলা ইউনিয়নে বিলের মধ্যেও যদি আপনারা পাকা রাস্তার বাইরে কোনো কাঁচা রাস্তা দেখাতে পারেন, আমি রাজনীতি ছেড়ে দেব।

সনাতন ধর্মাবলম্বীদের উন্নয়নেও তিনি কাজ করেছেন জানিয়ে কাজী আলাউদ্দিন বলেন, আমার তৎকালীন নির্বাচনী এলাকার কালীগঞ্জ ও দেবহাটার ১৭টি ইউনিয়নের এমন কোনো মন্দির নেই, যেখানে আমি প্রতিবছর অন্তত একবার অনুদান দিইনি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার রক্ষার জন্য ধানের শীষে ভোট দিন।

উঠান বৈঠকে ফটিকখালী দায়াবসিয়া কালী মন্দিরের সভাপতি শিবপদ মণ্ডলের সভাপতিত্বে এবং খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুচ আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য স. ম. হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তুহিনউল্লাহ তুহিন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. বজলুর রহমান, পাসেমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু কিংকর মণ্ডল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা

সাতক্ষীরার আশাশুনিতে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকালে খুলনা বিভাগের পশ্চাৎপদ জনগোষ্ঠীর টেকসইবিস্তারিত পড়ুন

  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন