রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিরোধী দল হিসেবে সংসদে যাওয়ার নির্দেশ ইমরান খানের

কেন্দ্রীয় ও পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে (সংসদে) বিরোধী দল হিসেবে যোগদানের জন্য দলীয় নেতাদের নির্দেশনা দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান নেতা ইমরান খান।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন পিটিআইয়ের কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার সাইফ।

তিনি বলেছেন, দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা কেন্দ্র ও পাঞ্জাবে বিরোধী দল হিসেবে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।

রাজধানী ইসলামাবাদে সাংবাদিকদের ব্যারিস্টার সাইফ আরও জানিয়েছেন, ইমরান খানের নির্দেশনা অনুযায়ীই তারা অন্যান্য দলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের ২৬৬টি আসনের মধ্যে ২৬৫ আসনে নির্বাচন হয়। তবে দলীয় প্রতীক না থাকায় এবারের নির্বাচনে ইমরান খানের মনোনীত ব্যক্তিরা স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে নির্বাচন করেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেও পিটিআই ৯২টি আসনে জয় পায়।

তবে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করলও পিটিআইয়ের স্বতন্ত্রদের যে কোনো একটি রাজনৈতিক দলে যোগ দিতে হবে এবং ওই দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।

তবে পিটিআইয়ের নেত্রী মাশাল ইউসুফজাই জানিয়েছেন, ২০২২ সালে যেসব রাজনৈতিক দল ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত করেছিল; তাদের সঙ্গে সরকার গঠন নিয়ে কোনো ধরনের জোট তারা করবেন না। ইমরান খানই এ ব্যাপারে তাদের নির্দেশনা দিয়েছেন। তবে নির্বাচনে কারচুপি ও অন্যান্য আন্দোলনে এসব দলের সঙ্গে যুক্ত হতে বলেছেন ইমরান।

এ ব্যাপারে মাইক্রো ব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) মাশাল ইউসুফজাই লিখেছেন, “এটি (আন্দোলন) ছাড়া, যে দল সরকার পরিবর্তনে জড়িত ছিল এবং পাকিস্তানের সার্বভৌমত্বকে ভুলন্ঠিত করেছে, তারা কোনো কিছু বলা এবং সরকার গঠনের সুযোগ পাবে না। আমাদের রাজনীতি ক্ষমতার নয়; মানুষের সত্যিকারের স্বাধীনতার জন্য।”

সূত্র: জিও টিভি, দ্য ডন

একই রকম সংবাদ সমূহ

ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আইনে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরবিস্তারিত পড়ুন

মার্কিন-ভারত সম্পর্কে নতুন বাধা ট্রাম্পের নিষেধাজ্ঞা বিল

রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা দেশগুলোর ওপর ১০০ শতাংশ পর্যন্তবিস্তারিত পড়ুন

সৌদি আরব রক্ষায় ‘যেকোনো কিছু’ করতে প্রস্তুত পাকিস্তান : আইএসপিআর প্রধান

সৌদি আরবের সুরক্ষায় পাকিস্তান সশস্ত্র বাহিনী ‘যেকোনো পর্যায়ে’ যেতে প্রস্তুত বলে প্রতিশ্রুতিবিস্তারিত পড়ুন

  • ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রীরা
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা
  • বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র
  • আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য
  • ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!
  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল