বিশ্ব পরিবেশ দিবসে ভিবিডি সাতক্ষীরা’র গাছের চারা রোপণ কর্মসূচী


গাছ লাগান, পরিবেশ বাঁচান এই শ্লোগানে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ সাতক্ষীরা জেলার আয়োজনে গাছের চারা রোপণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫জুন) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে বিভিন্ন স্থানে এসব গাছের চারা রোপণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু।
ভলেন্টিয়ার ফর বাংলাদেশের প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আর এস শুভ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন ভিবিডি সাতক্ষীরার পাবলিক রিলেশন অফিসার মাহবুবুর রহমান তূর্য, জেনারেল সদস্য আল মামুন, ফাতেমা তুজ জোহরা, মনিরা সুলতানা, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সিনিয়র রোভার মেট রজনী সুলতানা, সাবিত্রী পাল প্রমুখ।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন


