বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিস্ফোরণে হতাহতের ঘটনায় অপমৃত্যু মামলা করেছে পুলিশ

রাজধানীর গুলিস্তানে বাস কাউন্টারের কাছে সিদ্দিক বাজারে বিস্ফোরণে ঘটনায় অপমৃত্যুর (ইউডি) মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বংশাল থানা।

এর আগে ঘটনার দিন মঙ্গলবার (৭ মার্চ) পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল।

গতকাল বুধবার রাতে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন নিশ্চিত করেছেন এ তথ্য।

ডিসি জাফর হোসেন বলেন, ‘বিস্ফোরণের ঘটনায় ৭ মার্চ বংশাল থানায় একটি জিডি করা হয়।

আর বুধবার মামলা হয়েছে অপমৃত্যুর। তবে সিদ্দিক বাজারের বিস্ফোরণের বিষয়ে চলছে তদন্ত। তদন্তে যদি উঠে আসে নাশকতা বা বিস্ফোরক তাহলে অন্য মামলা হবে। এখন অপমৃত্যুর মামলার ঘটনার তদন্ত করবে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, বিস্ফোরণে আহতদের মধ্যে পাঁচজন ছাড়পত্র নিয়ে বাসায় চলে গেছেন। এছাড়াও চিকিৎসাধীন রয়েছেন ২০ জন এবং হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছেন ১১ জন। আহতদের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে বিস্ফোরণে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২১ জনের। এ ছাড়া শতাধিক মানুষ আহত হয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

লাল টেলিফোনে সংরক্ষিত শেখ হাসিনার ফোনালাপ শুনলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনের পর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনেরবিস্তারিত পড়ুন

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া সাবেক যুগ্ম সচিব গ্রেফতার

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা একটি মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট)বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে একটি ডকুমেন্টারি (প্রামাণ্যচিত্র) প্রদর্শনকে কেন্দ্রবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • হাসিনাকে অডিও বার্তার সুযোগ দেওয়া ভারতের ‘ডাবল স্ট্যান্ডার্ড’: রিজভী
  • পথ হারালে এই জাদুঘরে এসে পথ খুঁজে নেবো: ড. ইউনূস
  • জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী
  • মঞ্চে ড. ইউনূসের জন্য রাখা হয়নি আসন, পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ব্যবস্থা
  • ‘মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল কেন ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে’
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • জুলাই আন্দোলন ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী
  • জুলাই আন্দোলনের কৃতিত্ব জনগণের, এখন দেশ পুনর্গঠনের সময়: প্রধানমন্ত্রী
  • ভারত-বাংলাদেশের জনগণের মধ্যে ‘চমৎকার সম্পর্ক’ আরও এগিয়ে নিতে হবে : দীনেশ ত্রিবেদী
  • মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম