বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিয়ের ৮ বছর পরে এক সাথে ৪ সন্তানের জন্ম

সন্তানের আশায় থাকতে থাকতে ৮ বছর পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এক সাথে ৪ সন্তানের জন্ম দিয়েছেন আদুরী বেগম নামে এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার রাতে হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে তাদের হাসপাতালের নবজাতক নিবিড় পর্যবেক্ষণ বিভাগে রাখা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের বাসিন্দা পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত মনিরুজ্জামান বাঁধনের সাথে ৮ বছর আগে আদুরী বেগম আশার বিয়ে হয়।

সংসার জীবনে কোনো সন্তান না থাকায় হতাশায় ভুগছিলেন ওই দম্পতি। অনেক চিকিৎসার পর গত বছর অন্তঃসত্ত্বা হন আদুরী বেগম। আল্ট্রাসনোগ্রামে তার গর্ভে ৪ সন্তানের অস্তিত্ব ধরা পড়ে।

মঙ্গলবার সন্ধ্যায় আদুরীকে চিকিৎসকের পরামর্শে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নেতৃত্বে সফল অস্ত্রোপচারে ৩ মেয়ে ও এক ছেলের জন্ম হয়। নবজাতকের বাবা মনিরুজ্জামান বলেন, এই সন্তানের জন্য দীর্ঘ ৮ বছর অপেক্ষা করতে হয়েছে। আমি ছোট চাকরি করলেও তাদের মানুষের মত মানুষ করার চেষ্টা করবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. ফারহানা ইয়াসমিন ইভা বলেন, মঙ্গলবার রাতে আদুরী বেগমের সিজারিয়ান অপারেশন করা হয়েছে। এটি একটি ঝুঁকিপূর্ণ অপারেশন ছিল। আমরা সফলভাবে সেটি করতে পেরেছি। বাচ্চাদের ওজন কম রয়েছে ও বাচ্চাগুলো ৩২ সপ্তাহের। ৪টি বাচ্চাই সিজারের পর কান্না করেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল বাচ্চাগুলোর খেয়াল রাখছে।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর