বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বৃদ্ধাশ্রমের প্রবীণদের চিকিৎসার দ্বায়িত্ব নিলেন ড. কাজী এরতেজা হাসান

সাতক্ষীরার প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রমের অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দ্বায়িত্ব গ্রহন করলেন আজিজা-মান্নান ফাউন্ডেশনের চেয়ারম্যান,দৈনিক ভোরের পাতা,দ্য ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক,সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান, সিআইপি।

বুধবার (৮ জুন) বিকাল ৫ টায় তিনি বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা আবুল কামালের হাতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের দ্বায়িত্ব গ্রহনের একটি পত্র তুলে দেন।

এসময় তিনি প্রবীণ মা-বাবাদের নিয়ে একসাথে মৌসুমী ফল খান এবং মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সকলের জন্য দোয়া করেন।

এর আগে রমজান মাসে তিনি বৃদ্ধাশ্রমের জন্য সরকারিভাবে একটি স্থায়ী জায়গার ব্যবস্থা করা ও নিজ অর্থায়নে বৃদ্ধাশ্রমের জন্য একটি ভবন নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ড. কাজী এরতেজা হাসান বলেন, মানুষের জন্য দুই ভাবে কাজ করতে হয়। অন্যদের অনুপ্রাণিত করতে এবং গোপনে। আমি নিজে কাজ করার পাশাপাশি অন্যদেরকে এমন মহৎ কাজে অনুপ্রাণিত করতে চাই।

তিনি বলেন, আমি সাতক্ষীরার একজন সাধারণ ছেলে হিসেবে আমি মনে করেছি এই প্রবীণ বাবা মা’র সাথে থাকা উচিত। এর আগে আমি জেলা প্রশাসকের সাথে কথা বলে স্থায়ী জায়গায় ব্যবস্থা করেছি। আজকে এই বাবা মা’র চিকিৎসার ব্যবস্থা করলাম।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোঃশরিফুল ইসলাম খান বাবু, ডা: মাহাতাবউদ্দিন মেমোরিয়াল ক্লিনিক এর পরিচালক,বিশিষ্ট সমাজ সেবক কামরুজ্জামান রাসেল,বৃদ্ধাশ্রমের পরিচালক আবুল কামাল,পৌর যুব লীগের সভাপতি মনোয়ার হোসেন অনু, সাংবাদিক গাজী ফারহাদ, হোসেন আলী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল