শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলের মহিষাডাঙ্গায় ফেন্সিডিলসহ এক ব্যক্তি আটক

যশোরের বেনাপোল মহিষাডাঙ্গা গ্রাম থেকে ১২ বোতল ফেন্সিডিল সহ আসাদুর রহমান(৩৫) নামে এক জনকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

আটক, আসাদুর রহমান মহিষাডাঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আটক করা হয়। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মহিষাডাঙ্গা গ্রামের আসাদুর রহমান ভারত থেকে ফেন্সিডিল এনে তার বাড়ির পাশে পুকুর পাড়ে মজুত করে রেখেছে।

এমন সংবাদের ভিত্তিতে এসআই তৌফিকুজ্জামান, এএসআই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল সহ তাকে হাতেনাতে আটক করেন।

পাচারের সাথে জড়িত থাকার অপরাধে জাহিদুল ইসলাম পিতা তাহাজজোত গ্রাম শিবনাথপুর বারপোতা তাকে পলাতক আসামি করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, এবিষয়ে থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের অধীন ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি

মিঠুন সরকার, কৃষি প্রতিবেদক: প্রচলিত ফসল চাষের গণ্ডি পেরিয়ে দেশের কৃষকরা এখনবিস্তারিত পড়ুন

যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার

​যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ ইয়াছিন গাজী (২৬) ও আব্দুল গফ্ফার (৩০)বিস্তারিত পড়ুন

  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু
  • যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ