শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

বেনাপোলে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে বেনাপোল কাস্টমস হাউজ।

দিবসটির সূচনা হয় সকালে বর্ণাঢ্য আয়োজনে। এ সময় বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে দিনের শুভ উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ। এরপর বেনাপোল কাস্টমস ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার আব্দুল হাকিম।

আরও উপস্থিত ছিলেন বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব শামছুর রহমান, যশোর অঞ্চলের কর কমিশনার মাসুদ রানা, যুগ্ম কমিশনার রাহাত হোসেন, যুগ্ম কমিশনার সাকিব রায়হান ও যুগ্ম কমিশনার সাইদ আহমেদ রুবেলসহ কাস্টমস ও রাজস্ব বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর সদস্য জিএম আবুল কালাম কায়কোবাদ বলেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রাজস্ব আদায়ে কাস্টমস কর্মকর্তাদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, রাজস্ব আদায় শুধু একটি দপ্তরের কাজ নয়, এটি রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ অংশ। একটি দারিদ্র্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের সকল নাগরিককে নিয়মিত ট্যাক্স ও ভ্যাট প্রদানে এগিয়ে আসতে হবে।

সভায় বক্তারা আন্তর্জাতিক বাণিজ্য সহজীকরণ, চোরাচালান রোধ এবং রাজস্ব ব্যবস্থাপনায় কাস্টমস বিভাগের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বেনাপোল স্থলবন্দরের কার্যক্রম আরও আধুনিক ও গতিশীল করার ওপরও আলোচনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী

মাদক নির্মূলে সরকারের কঠোর অবস্থানের মধ্যেও যশোরের শার্শা সদর ইউনিয়নের শ্যামলাগাছীর ত্রিমোহনীবিস্তারিত পড়ুন

ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি শেষেবিস্তারিত পড়ুন

বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

যশোরের বেনাপোলে মুরগিবাহী একটি ভ্যান থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ডবিস্তারিত পড়ুন

  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি