শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে কলেজ ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

যশোরের বেনাপোল ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর ওপর কথিত সাংবাদিক ও তার সহযোগিদের হামলা, ফেসবুকে আপত্তিকর পোষ্ট দেয়ার প্রতিবাদে এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ জানুয়ারী) বেলা ১১টার দিকে যশোর-কলকাতা মহাসড়কের বেনাপোল কাস্টমস হাউসের বিপরিতে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

এতে বেনাপোল ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ও স্থানীয়রা অংশ নেয়।

এ সময় বক্তব্য রাখেন, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মোছাঃ খাদিজা আক্তার।

তিনি বলেন, স্কুল জীবনে ওই ছাত্রী লেখা পড়াসহ সাংস্কৃতিক চর্চায় মেধাবী ও পারদর্শী ছিলো। তার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে কু-রুচিপূর্ন খবর প্রকাশ ও আপত্তিকর বক্তব্যের ভিডিও প্রকাশ ন্যাক্কারজনক ঘটনা।

এ কাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে কোন ক্রমেই শিক্ষা জীবন নষ্ট না হয় তার যথযথ পদক্ষেপ গ্রহনের আহবান জানান তিনি।

এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম, স্থানীয় লাবনী আক্তার।

মানববন্ধনে অংশ নেওয়া সহপাঠীরা বলেন, ঘটনার সাথে জড়িত মূলহোতা মুরাদসহ তাঁর সহযোগিদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা দেয়া হবে বলেও হুশিয়ারী দিয়েছেন তারা।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বেনাপোল পোর্টথানা এলাকায় মাদক সংক্রান্ত বিষয়ের ভিডিও ধারণের অভিযোগ এনে কথিত সাংবাদিক মাদক ব্যবসায়ী মুরাদ ও তার সহযোগিরা কলেজছাত্রীর ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসা কেন্দ্রে ভর্তি করে। পরবর্তীতে ওই ছাত্রী ও তার পরিবারের লোকজনকে নিয়ে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করুচিপূর্ণ লেখা পোস্ট দেয় মুরাদ। এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

মুরাদ বেনাপোল থানার সাদীপুর গ্রামের আলী আহমেদ নেদার পুত্র। সে “বিডি প্রভাত” নামে একটি অনলাইন পত্রিকার সাংবাদিক বলে এলাকায় পরিচয় দিয়ে বেড়ায়। ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত সংশ্লিষ্টদের উল্লেখযোগ্য ভূমিকা দেখা যাইনি।

মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা হামলাকারী ও তার সহযোগীতায় ভিডিও ও কুরুচিপূর্ন সংবাদ প্রকাশকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!

রাজগঞ্জ প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডারে দীর্ঘদিনবিস্তারিত পড়ুন

  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক