মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্টযাত্রী আটক

যশোরের বেনাপোলে প্রায় কোটি টাকার বৈদেশিক মুদ্রাসহ মানিক মিয়া (৩৭) নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীকে আটক করেছে বিজিবি।

বুধবার (১১ অক্টোবর) সকালে অবৈধ বিদেশি মুদ্রা বহনের অভিযোগে তাকে আটক করা হয়।

আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে।

যশোর ব্যাটেলিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আহমেদ জামিল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল বুধবার সকালে বেনাপোল চেকপোস্টের স্ক্যানিং রুমে অবস্থান নেয়। কিছু সময় পর ভারত থেকে আসা একজন বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এসময় তার সঙ্গে থাকা ব্লেন্ডার মেশিনের ভেতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৯০ হাজার মার্কিন ডলারসহ তাকে আটক করা হয়। যার বর্তমান বাজার মূল্য ৯৯ লাখ ৫ হাজার ৪০০ টাকা।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেন। উক্ত মার্কিন ডলার তিনি অবৈধভাবে হুন্ডি/মানি লন্ডারিং উদ্দেশ্যে বহন করছিলেন। জব্দ বিদেশি মুদ্রাসহ আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন