শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে দুই বছর পর কবর থেকে বিএনপি নেতার লা*শ উত্তোলন

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে আওয়ামীলীগ নেতা-কর্মীদের হাতে হত্যার শিকার বিএনপি নেতা আব্দুল আলিমের (৫০) মরদেহ ময়না তদন্তের জন্য দুই বছর পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। সে সময় আওয়ামীলীগ নেতা-কর্মীদের হুমকির কারণে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছিল।

বুধবার দুপুর ২টায় বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদের পাশে কবর স্থান থেকে ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করা হয়।

নিহতের স্বজনরা জানান, ২০২২ সালের ১৮ আগস্ট বেনাপোল পৌর বিএনপি আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা-কর্মীরা হামলা চালায়। এতে আব্দুল আলিম, রিন্টু ও মুছাসহ সাত বিএনপি নেতা-কর্মী গুরুতর আহত হন। আহতদের প্রথমে যশোর সদর হাসপাতালে পরবর্তীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদের মধ্যে গুরুতর জখম আব্দুল আলিম চিকিৎসাধীন অবস্থায় ১৫ সেপ্টেম্বর তিনি মারা যান।
তবে তৎকালিন ক্ষমতাসীনদের হুমকিতে ময়না তদন্ত ছাড়ায় লাশ দাপন করা হয়েছিল। মামলাও করতে পারেনি।

বেনাপোল পোর্টথানা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে আব্দুল আলিমের লাশ কবর থেকে উত্তোলন করা হয়।

পরবর্তীতে গেল জুলাই-আগস্ট আন্দোলনে আওয়ামীলীগ সরকার দেশ ছাড়লে মামলার সুযোগ পায় পরিবার। গত ১৬ নভেম্বর আব্দুল আলিমের স্ত্রী হাছিনা খাতুন বাদী হয়ে বেনাপোল পোর্টথানায় ৬৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
এতে আদালত ময়না তদন্তের জন্য মরদেহ উত্তলনের নির্দেশ দেন।

একই রকম সংবাদ সমূহ

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে দেশে ফিরেছে ৫০জন নারী-পুরুষ

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের তামিলনাড়ু রাজ্যে আটক ৫০ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটেরবিস্তারিত পড়ুন

শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে শুভেচ্ছা উপহার হিসেবে মোট ৫০০বিস্তারিত পড়ুন

ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী

ভারতে বিভিন্ন সময়ে আটক হওয়া ১৪ বাংলাদেশী নারী-পুরুষ ও কিশোর বিশেষ ট্রাভেলবিস্তারিত পড়ুন

  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • বাংলাদেশে এসেই দুই দেশ এক করার কথা বললেন নতুন ভারতীয় হাইকমিশনার
  • আমরা মিলেমিশে কাজ করব : ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
  • শার্শায় বিএনপি নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
  • বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • দালালের ফাঁদে ভারত, দুই বছর পর দেশে ফিরলেন দুই নারী
  • ভারত থেকে তিন ট্রাক বিস্ফোরক আমদানি করলো বাংলাদেশ
  • ক্রেন সংকটে থমকে বেনাপোল বন্দর: ব্যাহত আমদানি বাণিজ্য, ক্ষতির মুখে ব্যবসায়ীরা