বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আইনজীবী সমিতির প্রথম সভায় বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নীল কাগজ যে কোর্ট নিবে না সেই সকল কোর্ট বৃহস্পতিবার থেকে আইনজীবীদের কলম বিরতি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে আইনজীবী সমিতি।

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সিদ্ধান্তের আলোকে বুধবার বেলা ২টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা সমিতির সভাপতি এ্যাডঃ এম,শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সহ-সভাপতি এ্যাডঃ আবুবকর সিদ্দিকের পরিচালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডঃ শেখ এমদাদুল ইসলাম, সাবেক সভাপতি এ্যাডঃ মোঃ আব্দুল মজিদ, সাবেক সভাপতি এ্যাডঃ রবিউল ইসলাম খান, এ্যাডঃ মোঃ শহিদুল্লাহ (২), এ্যাডঃ মোঃ লুৎফর রহমান, এ্যাডঃ শফিকুল ইসলাম খোকন, সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম, এ্যাডঃ আজাদ হোসেন বেলাল, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ ইউনুস আলী, এ্যাডঃ প্রনব কুমার, এ্যাডঃ মোস্তফা নুরুল আলম, আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক এ্যাডঃ আলহাজ্ব মোঃ নুরুল আমিন, কোষাধ্যক্ষ এ্যাডঃ সিরাজুল ইসলাম (৫), মহিলা সম্পাদিকা এ্যাডঃ সুলতানা পারভীন শিখা, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এ্যাডঃ মোঃ শাহেদুজ্জামান শাহেদ, লাইব্রেরী সম্পাদক এ্যাডঃ আ,ক,ম,শামসুদ্দোহা খোকন, নির্বাচিত সদস্য এ্যাডঃ আসাদুর রহমান বাবু, এ্যাডঃ সুনীল কুমার, এ্যাডঃ সাইদুজ্জামান জিকু প্রমুখ।

সভাপতি এ্যাডঃ এম,শাহ আলম বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সঞ্চয় তহবিল এবং কল্যান তহবিল বৃদ্ধি করা আমার প্রথম এবং প্রধান কাজ। তিনি বলেন একজন সরকারী পিয়ন চাকরী শেষে পেনশনে গেলে বিশ লক্ষ টাকা পায় আর একজন আইনজীবী ৪০ বৎসর প্রাকটিস করে প্রায় ৮ লক্ষ টাকা পায়, এটা দুঃখজনক।

তিনি আরো বলেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি সাতক্ষীরার সবচেয়ে বড় পেশাজীবী সংগঠন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে সাতক্ষীরা জেলা প্রশাসকের অধীনস্থ রাজস্ব কোর্ট, সার্টিফিকেট কোর্ট, নির্বাহী ম্যাজিষ্ট্রেট কোর্ট এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট কোর্টে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্দিষ্ট নীল পেপারে সকল কার্যক্রম চলবে। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ছাপানো নীল কাগজ যে সকল কোর্ট গ্রহণ করবে না সেসকল কোর্টে চলবে না সেই সকল কোর্ট বৃহস্পতিবার থেকে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্যদের কলম বিরতি থাকবে বলে সাধারণ সভা থেকে সিদ্ধান্ত হয়। যে সকল আইনজীবী এবং আইনজীবী সহকারী এই সিদ্ধান্ত মানবে না তাদের বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক ব্যাবস্হা গ্রহন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস