শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ১১টি পিস্তল, ম্যাগজিন, গুলি ও গাঁজাসহ তিন জন আটক

বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১১টি পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা সহ তিন জন চোরাচালানকারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা সীমান্ত থেকে এ অস্ত্র ও মাদকের চালনটি আটক করা হয়েছে।

আটককৃত আসামিরা হলেন বেনাপোল পোর্ট থানাধীন ঘিবা গ্রামের এজুবার মিয়ার ছেলে সাজজুল (৩০), একই থানার সর্বাঙ্গহুদা গ্রামের মৃত-সাবেদ আলীর ছেলে আলমগীর হোসেন (৪০) ও একই গ্রামের শহিদ বিশ্বাসের ছেলে আনারুল ইসলাম (৩৫)।

বিজিবি সন্ধ্যা সাড়ে ৬টায় এক প্রেস বিজ্ঞপতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঘিবা সীমান্ত এলাকা দিয়ে এক দল চোরাচালানকারিরা ভারত থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক নিয়ে বাংলাদেশ প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘিবা সীমান্ত এলাকায় আভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা তিনটি বস্তা থেকে ১১ টি পিস্তল, ২২ টি ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, আটককৃত আসামিদের অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

উদ্ধার কৃত অস্ত্র ও মাদকের সিজার মূল্য ১২ লাখ ১৮ হাজার টাকা বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

যশোরের মণিরামপুরে পলাশ বিশ্বাস (৪৭) নামে এক স্কুলশিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছেবিস্তারিত পড়ুন

বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন

বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলাকে কেন্দ্র করে বেনাপোল বাইকারহুডের আয়োজনে আর্জেন্টিনা ভক্তদের বিশালবিস্তারিত পড়ুন

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী

খুলনার ডুমুরিয়া ও যশোরের কেশবপুর উপজেলার সীমান্ত দিয়ে বয়ে যাওয়া বুড়িভদ্রা নদীতেবিস্তারিত পড়ুন

  • রাজগঞ্জের ‘সন্দেশ দাদু’ : সংগ্রাম আর ভালোবাসার এক অনন্য গল্প
  • যশোরের মণিরামপুরের বিভিন্ন স্থানে ভেঙ্গে পড়া সড়ক ও সেতু পরিদর্শনে এমপি এনামুল হক
  • রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
  • রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
  • ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
  • অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা
  • বৃষ্টিভেজা মাঠে আর্জেন্টিনা-ব্রাজিলের লড়াই, ফুটবল উৎসবে মাতল রাজগঞ্জের ক্ষুদে শিক্ষার্থীরা
  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ