সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অবশেষে কলারোয়া-গয়ড়া সড়কের মারাত্মক ভঙ্গুর স্থানগুলো সংস্কার

অবশেষে কলারোয়া-গয়ড়া সড়কের মারাত্মক ভঙ্গুর স্থানগুলো সংস্কার করা হয়েছে।

শনিবার সকাল থেকে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি নিজে উপস্থিত থেকে খোয়া ও বালি দিয়ে রাস্তার ভাঙা স্থানগুলো সংস্কার করতে দেখা গেছে।

জানা গেছে, কলারোয়ার থানা মোড়ের পাশ থেকে গয়ড়া তথা চন্দনপুর কলেজ মোড় পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার রাস্তা। উপজেলার মধ্যে সবচেয়ে জনগুরুত্বপূর্ন ও ব্যস্ততম স্থানীয় রাস্তা হিসেবে এটি পরিচিত। বড় ট্রাক থেকে শুরু করে ছোটখাটো পন্যবাহী যানবাহনের পাশাপাশি প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়েই নানান বাহনে যাতায়াত করে থাকেন। পৌরসভা এলাকা পেরিয়ে কেঁড়াগাছি, হেলাতলা, সোনাবাড়িয়া ও চন্দনপুর ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রাম ও এলাকায় যাওয়ার অন্যতম প্রধান সড়ক এটি। তবে দীর্ঘদিন সংস্কারের অভাব, মাত্রাতিরিক্ত ভারী যানবাহন চলাচল ও গেলো বর্ষা মৌসুমের প্রভাবে এই রাস্তার অন্তত অর্ধশতাধিক স্থানে খারাপ অবস্থা পরিলিক্ষত হয়। এর মধ্যে পৌরসভা এলাকা বাদে ১৫/২০ স্থানে ভয়াবহ খারাপ অবস্থা। স্থানগুলোর রাস্তাজুড়ে বৃহৎ আকারে মারাত্মক গর্তের সৃষ্টি হয়েছে, ধসে গিয়েছে। এতটাই বিনষ্ট যে, যাত্রীবাহী যানবাহন থেকে ড্রাইভার ছাড়া সকলকে নেমে স্থান পার হতে হচ্ছে। শুধু তাই নয়, উল্টে যেতে দেখা গেছে ইজিবাইক, মহেন্দ্রকে। ট্রাক, প্রাইভেটকার, মাইক্রো কাত হয়ে, কিংবা চাকা ফেঁসে নিচের অংশ বেঁধে যেতেও দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, কলারোয়ার মহেন্দ্র- ইজিবাইক স্ট্যান্ড থেকে বঙ্গবন্ধু মহিলা কলেজ পেরিয়ে হাসপাতাল রোডের পুরোটাই অকল্পনীয় খারাপ অবস্থা। তবে সেখানে সংস্কারের এখনো কোন উদ্যোগ দেখা যায়নি। এরপর ওই রাস্তাটির হেলাতলা ইউনিয়নের ছাগলের মোড় থেকে ঝাঁপাঘাট প্রাইমারি স্কুল পর্যন্ত অন্তত ৩/৪টি স্থানে, সোনাবাড়িয়া ইউনিয়নের ভাঁটার সামনে, রামকৃষ্ণপুর-বুঝতলার মাঝামাঝি ৩/৪টি বড় স্থান জুড়ে, বুঝতলা বাজার থেকে চন্দনপুর ইউনিয়নের বিক্রমপুর ব্রিজ পর্যন্ত অন্তত ৫/৬টি স্থানের বৃহৎ অংশজুড়ে ভয়ানক, বয়ারডাঙ্গা থেকে গয়ড়া তথা চন্দনপুর কলেজ মোড় পর্যন্ত কয়েকটি স্থানে ভঙ্গুর অবস্থা।

এই রাস্তা খারাপের কারণে ভোগান্তির শিকার হচ্ছিলেন পথচারীরা। তারা বারবার রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন মাধ্যমে।

অবশেষে জনগণ ও পথচারীদের ভোগান্তি এড়াতে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি।
‘সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ’র সহযোগিতায় ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তার নির্দেশনায় রাস্তার বড়বড় ভাঙা স্থান বালি ও খোয়া দিয়ে সংস্কার করা হচ্ছে’ বলে জানালেন ইউপি চেয়ারম্যান মনি।

তিনি আরো জানান, ‘চন্দনপুর কলেজ মোড় থেকে ঝাঁপাঘাট ছাগলের মোড় পর্যন্ত ১০/১২ স্থানে ট্রলিযোগে বালি ও খোয়ার মিশ্রণ দিয়ে রাস্তার গর্ত সংস্কার করে জনগণের যাতায়াত সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে। শনিবার থেকে এ কাজ শুরু করা হয়েছে, রবিবারও কাজ চলবে।’

সাম্প্রতিক ছবি:

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে ১০টি ভারতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী

দীর্ঘদিনের ভোগান্তির অবসানের আশায় অবশেষে শুরু হয়েছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকেবিস্তারিত পড়ুন

কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মাঝেবিস্তারিত পড়ুন

  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি