শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ১১ জন আসামী গ্রেফতার

যশোর জেলা বিজ্ঞ আদালতের রায়ে ঘোষিত পলাতক পরোয়ানা ভুক্ত ১১জন আসামীকে গ্রেফতার করেছে পোর্টথানা পুলিশ। শনিবার রাতে বেনাপোলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বেনাপোল পোর্টথানা সুত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত ঐ সকল আসামী অত্র থানার বিভিন্ন এলাকায় আত্মগোপণ করেছিল।
তাদেরকে গ্রেফতারের জন্য যশোর জেলা বিজ্ঞ আদালতের রায়ের একটি আদেশনামা বেনাপোল পোর্টথানায় এসে পৌছলে, ২২অক্টোবর শনিবার রাতে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত সাজাপ্রাপ্ত পরোয়ানা ভুক্ত ১১ জন আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পরোয়ানা ভুক্ত সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে, নান্টু গাজী (২৭), আবু বক্কর ব্যাপারী (২৯), হালিমা খাতুন (৩৯), সাব্বির হোসেন (৩৩), জাহিদ হাসান (৩৮), শ্রী নেপাল মন্ডল (৩৫), ইবনে সাইদ (২৪), তরিকুল ইসলাম (৩৮), আল আমিন (২৫), রহমত আলী সরদার (২৮), রাজু সরদার (২৭) সর্ব থানা বেনাপোল পোর্ট, জেলা-যশোরদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপার্দ করা হচ্ছে।

আসামীদের গ্রেফতারের বিষয়ে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভ‚ঁইয়া বলেন, বিজ্ঞ আদালতের গ্রেফতারী পরোয়ানা পেয়ে এবং যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় এর নিদের্শক্রমে অত্র থানা এলাকার বিভিন্ন জায়গায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে উক্ত ১১ জন আসামীকে গ্রেফতার করা হয়। আসামীদেরকে রবিবার দুপুরে পুলিশের প্রিজন ভ্যানে করে যশোর জেলা বিজ্ঞ আদালতের নিকট সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব