রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালন করা হয়েছে।

“সচেতনতা প্রস্তুতি ও প্রশিক্ষণ দুর্যোগ মোকাবিলায় সর্বোত্তম উপায়” এই শ্লোগান কে সামনে রেখে ফায়ার সপ্তাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বেনাপোল ফায়ার সার্ভিস স্টেশন ও সিভিল ডিফেন্সের ইনচার্জ তৌহিদুর রহমানের সভাপতিত্বে ফায়ার সপ্তাহ-২০২০ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যশোরের সহকারী পরিচালক মতিয়ার রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তি এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি পুলক কুমার মন্ডল পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন। এরপর ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জনসেবাই ফায়ার সার্ভিসের কাজ ও অগ্রনি ভুমিকার কার্যকরী ভূমিকা তুলে ধরেন। এরপর নাভারন থেকে বেনাপোল জিরো পয়েন্ট পর্যন্ত র‍্যালির মধ্যে দিয়ে ফায়ার সপ্তাহ পালন করেন।

স্বাগত বক্তব্যে ফায়ার সার্ভিসের তথ্য উপস্থাপন করে জানান, চলতি বছরে উপজেলায় মোট আগুনের ঘটনা ঘটে ৩৯ টি। এর মধ্যে ক্ষতি সাধন হয় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। উদ্ধার করা হয় ৯ লক্ষ ৩০ হাজার সমপরিমাণ টাকা। সড়ক দূর্ঘটনাসহ অন্যান্য দূর্ঘটনার সংখ্যা ৬২টি। এর মধ্যে আহত ভাবে উদ্ধার করা হয় ৬৪ জনকে। এ ক্ষেত্রে নিহত উদ্ধার করা হয় ১ জনকে। সর্বপরি এ্যাম্বুলেন্স সার্ভিস সেবা দেওয়া হয় ১৬৩টি। সে সেবায় রোগী পরিবহন করা হয় ১৬৬ জন।

“প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দূর্যোগ মোকাবিলায় আনবে গতি” এই প্রতিপাদ্যে অগ্রনি ভুমিকা রাখার ব্রত নিয়ে বেনাপোল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স করোনা কালিন সময়েও কাজ করে যাচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে দেশের এই বীর সেনাদের প্রতি গভীর ভাবে ভালবাসা জ্ঞাপন করেন আগত অতিথিগণ।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি

সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই নেমে এসেছে আরেক দুঃসহ আঘাত। একদিকেবিস্তারিত পড়ুন

পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামে পারখাজুরাবিস্তারিত পড়ুন

  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • প্রত্যন্ত গ্রামের মেঠোপথ পেরিয়ে জাতিসংঘের বিশ্বমঞ্চে মনিরামপুরের সন্তান ড. আব্দুল আলীম
  • মনিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলচালক সাবেক ইউপি সদস্য নিহত
  • শার্শার কায়বায় ইয়াবাসহ যুবক আটক
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • যশোরের হরিদাসকাটিতে পানিবন্দি এলাকা পরিদর্শনে এমপি গাজী এনামুল হক
  • যশোরের মণিরামপুরে ৭ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল!
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে ৮৪ জন উত্তীর্ণ
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • মণিরামপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ