রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে ফেন্সিডিলবাহী ইজিবাইক জব্দ

যশোরের বেনাপোলের ছোটআঁচড়া বাইপাস সড়কের উপর থেকে একটি ইজিবাইক ও ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

এসময় মাদক ব্যবসায়ী ইজিবাইক ফেলে পালিয়ে যায়।

থানা সূত্র জানায়, শুক্রবার রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খানের কাছে সংবাদ আসে ছোটআঁচড়া রোড দিয়ে একটি ফেন্সিডিলের চালান আসছে। এমন সংবাদের ভিত্তিতে এসআই জাকির হোসেন, এএসআই আলমগীর হোসেন, কনেস্টবল খলিলুর রহমান, কনেস্টবল মহিউদ্দিন বেনাপোল পোর্ট থানাধীন ছোটআঁচড়া বাইপাস রোডে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইজিবাইক ফেলে পালিয়ে যায়। সেখান থেকে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে এবিষয়ে বেনাপোল পোর্ট থানার এসআই জাকির হোসেন বলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ মামুন স্যারের কাছে গোপন সংবাদ আসে, সেই সংবাদের ভিত্তিতে ছোটআঁচড়া বাইপাস রোডে অভিযান চালিয়ে একটি ইজিবাইক ও ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পলাতক আসামীকে দ্রুত আটক করার কার্যক্রম চলছে।

একই রকম সংবাদ সমূহ

প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা

১৯ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত ঐতিহ্যবাহী প্রেসক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি জাহিদবিস্তারিত পড়ুন

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ইকবাল হোসেন (৫০) নামেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৫টি গাঁজা গাছসহ মাফুজা বেগমবিস্তারিত পড়ুন

  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের
  • পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক