বেনাপোলে ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ দুইজন আটক


বেনাপোলে ভারতীয় মোবাইল ও মোটরসাইকেলসহ দুইজন আটক হয়েছে।
শনিবার বিকেলে ১৪টি ভারতীয় মোবাইল ফোন ও একটি প্লাটিনা মোটরসাইকেল সহ বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রাম থেকে পুটখালী গ্রামের তারেক হোসেনের ছেলে তাজমুল হোসেন (২৪) ও একই গ্রামের আফসার আলীর ছেলে নুরনবী (২৪) কে আটক করে বিজিবি।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন জানান, পাচারকারীরা ভারতীয় চোরাই মোবাইলের একটি চালান নিয়ে পুটখালী গাতিপাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করলে গাতিপাড়া পাকা রাস্তার উপর থেকে তাদের শাওমি রেডমি মোবাইল ৪টি, রিয়েলমি ৩টি, ভিভো ৪টি, ৩টি অপ্পো মোবাইল ও একটি প্লাটিনা মোটরসাইকেল সহ আটক করা হয়।
আটককৃত মোবাইলের বাজার মুল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানান বিজিবি কর্তৃপক্ষ।
আটক মোবাইল ও মোটরসাইকেল সহ আসামিদের বিরুদ্ধে চোরাচালানী মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ-পুলেরহাট সড়কে পিকআপের বেপরোয়া গতি : আতঙ্কে পথচারী, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কে মাছ বহনকারী পিকআপবিস্তারিত পড়ুন

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া
হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ!
মিঠুন সরকার: যশোরের ঝিকরগাছা উপজেলার জয়রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবিস্তারিত পড়ুন


