শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোলে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার হাডুডু খেলায় চ্যাম্পিয়ন ছোট আঁচড়া একাদশ

হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা হাডুডুকে ফিরিয়ে আনতে এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে বেনাপোল পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি হাডুডু টুর্নামেন্ট–২০২৫।

খেলাধুলায় মিলবে জয়, মাদক ছেড়ে খেলতে আয়—এই অনুপ্রেরণামূলক স্লোগানে দিনব্যাপী অনুষ্ঠিত এ খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ছোট আঁচড়া হাডুডু একাদশ।

শনিবার (২৫ অক্টোবর) সাদিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ৮ দলীয় এই টুর্নামেন্টের সভাপতিত্ব করেন বেনাপোল পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক। উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ছোট আঁচড়া হাডুডু একাদশ ভবেরবেড় হাডুডু একাদশকে হারিয়ে শিরোপা জয় করে।

খেলা দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক মাঠে ভিড় করেন। দর্শকদের করতালি, উল্লাস আর শিশু-কিশোরদের উচ্ছ্বাসে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে দুটি খাসি ছাগল তুলে দেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন।

এ সময় প্রধান অতিথি লিটন বলেন, আধুনিক বিনোদনের ভিড়ে হারিয়ে যেতে বসেছে আমাদের জাতীয় খেলা হাডুডু। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। প্রতিবছর এই আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সহ-সভাপতি আব্দুল মজিদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, উপজেলা কৃষকদলের সভাপতি আমিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক সহিদ আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী মাস্টার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যবিস্তারিত পড়ুন

বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি

ইলিশ বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় মাছ। অথচ সেই ইলিশই এবার ভারত থেকেবিস্তারিত পড়ুন

  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • বাজার নিয়ন্ত্রনে বেনাপোল স্থলন্দর দিয়ে কাঁচাঝাল আমদানি
  • শার্শায় ৬ বছরের শিশুকে ধর্ষন চেষ্টায় অভিযুক্ত আটক
  • বেনাপোল কাস্টমসের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি টাকা
  • যশোরের শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২, আহত-৩
  • বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের মোটরসাইকেল শোডাউন