শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১৪৬৪ বোতাল ফেনসিডিল সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (১৫ নভেম্বর) বেলা ১২টার দিকে বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রাম ও শিকড়ি এলাকা থেকে এ ফেনসিডিলের চালান দুইটি আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার সাদীপুর গ্রামের কাশেমের ছেলে মিজান (২৯), একই এলাকার আফছার গাজীর ছেলে জাহিদুল ইসলাম (২০), বড়আঁচড়া গ্রামের মৃত সিরাজ খালাসীর ছেলে আলী মোহন ও শিকড়ি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৫)।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, মাদক পাচারের গোপন সংবাদে বেনাপোল সীমান্তের সাদীপুর গ্রামের গলাচিপা পোস্ট এলাকায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৩৯৪ বোতল ফেনসিডিল সহ মিজান, মোহন ও জাহিদুরকে আটক করা হয়।
অপরদিকে, শিকড়ি সীমান্তের মাঠের মধ্যে থেকে অভিযান চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল সহ মিজানুরকে আটক করা হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু

ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে যশোরের মনিরামপুরে লিয়াকত গাজী (৬০) নামের একজন কৃষকেরবিস্তারিত পড়ুন

১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ পাইকারি বাজারে পটোলের দামেবিস্তারিত পড়ুন

‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষবিস্তারিত পড়ুন

  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি
  • মনিরামপুরে বাবার বাড়িতে অন্তঃসত্ত্বা নারীর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর স্বামীর দিকে
  • মনিরামপুরে মৎস্য খামারিদের মাঝে বিনামূল্যে চারা মাছ বিতরণ
  • মালয়েশিয়ায় হরিহরনগর গ্রামের যুবকের মৃত্যু, এলাকায় শোকের ছায়া
  • যশোরের ঝাঁপা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন শিক্ষক-সাংবাদিক আছাদুজ্জামান
  • রাজগঞ্জে সরকারি কবরস্থানের দাবিতে এলাকাবাসী সোচ্চার
  • এক সময়ের প্রাণকেন্দ্র মুক্তারপুর বাজার নদীপথের ঐতিহ্য বহনকারী বাজার এখন জরাজীর্ণ
  • মনিরামপুরে বসুন্ধরা-শুভসংঘের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা
  • ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী
  • মনিরামপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • শার্শা বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলশিক্ষার্থী নিহত