শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘বেয়াদব কে সেটা মানুষ ভালোভাবে জানে’: নিক্সনের হুঙ্কারের জবাবে শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকুকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে জিব ছিঁড়ে ফেলার হুমকি দিয়েছেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুরের এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরী।

নিক্সন চৌধুরীর বিষোদগারের প্রতিক্রিয়ায় শামা ওবায়েদ মঙ্গলবার বলেন, ‘ওনার (নিক্সন চৌধুরীর) প্রার্থী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান, তার পক্ষে তদবির করতে উনি শামা ওবায়েদকে ফোন করেন। ওনার নির্বাচনের সময় উনি আমাকে ফোন করছেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন।

শামা ওবায়েদ বলেন, ‘নিক্সন চৌধুরী যে ধরনের ভাষা ব্যবহার করেন, শামা ওবায়েদ তা আশা করে না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে।’

দক্ষিণবঙ্গে শামা ওবায়েদকে অবাঞ্ছিত ঘোষণা করার নিক্সন চৌধুরী কে, প্রশ্ন রেখে শামা বলেন, ‘দক্ষিণবঙ্গে ১৯৭১ সালে আমার বাবা মুক্তিযুদ্ধে সংগঠকের ভূমিকায় ছিলেন। তিনি এ দেশের গণতন্ত্রের স্বার্থে, এ দেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এ দেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে, বহুবার হুংকার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এ দেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি একশ বার হুংকার ছাড়তে হয়, শামা ওবায়েদ সেটা ছাড়বে।’

সোমবার বিকালে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নিক্সন চৌধুরী শামা ওবায়েদ রিংকুকে ইঙ্গিত করে বলেন, আপনি একজন নারী। আপনার বাবা (বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমান) একজন বড় রাজনৈতিক নেতা ছিলেন। আপনি তার মেয়ে। ছোট মুখে বড় কথা বলেন। জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে খারাপ ভাষায় মন্তব্য করেন, তুই তোকারি সম্বোধন করেন। সাবধান হয়ে যান। ফের এসব ভাষায় কথা বললে আপনাকে ফরিদপুরে অবাঞ্চিত ঘোষণা করা হবে।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান