রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বেলজিয়ামের কাছে হেরে ইংল্যান্ডের বিদায়, শীর্ষে ইতালি

উয়েফা নেশনস লিগের শিরোপা দৌড় থেকে ছিটকে গেল ইংল্যান্ড, পরপর দুই ম্যাচ জয়বঞ্চিত থাকার পর পোল্যান্ডকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছে ইতালি। ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বাজানো বেলজিয়ামও প্রায় নিশ্চিত করে ফেলেছে তাদের ফাইনালে ওঠার টিকিট।

পুরো টুর্নামেন্টে শুরু থেকেই দুর্দান্ত খেলছিল বেলজিয়াম। তবে গত মাসে ইংল্যান্ডের মাঠে খেলতে গিয়ে ১-২ ব্যবধানে হেরে এসেছিল র‍্যাংকিংয়ের শীর্ষস্থানে থাকা দলটি। সেই পরাজয়ের প্রতিশোধ এবার তারা ঘরের মাঠে নিলো।

রোববার রাতে এ লিগের দুই নম্বর গ্রুপের ম্যাচটিতে ইংল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়ানরা। দলের পক্ষে গোল করেছেন ইউরি তেলেমানস (১০ মিনিট) ও ড্রাইস মারটেনস (২৩ মিনিট)। শুরুতে জোড়া গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারেনি ইংল্যান্ড।

এ জয়ের পর এখন পাঁচ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বেলজিয়াম। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে ইংল্যান্ড। এছাড়া ৩ জয় ও ১ ড্র’তে ১০ পয়েন্ট পাওয়া ডেনমার্ক নিজেদের আশা বাঁচিয়ে রেখেছে এখনও।

আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ডেনমার্ক ও বেলজিয়াম। এ ম্যাচে জয় পেলেই কেবল ফাইনালসে উঠতে পারবে ডেনমার্ক। অন্যথায় স্রেফ ড্র করতে পারলেও এগিয়ে যাবে বেলজিয়াম।

অন্যদিকে এ লিগের এক নম্বর গ্রুপে পরপর দুই ড্রয়ের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে ইতালি। পোল্যান্ডকে তারা হারিয়েছে ২-০ ব্যবধানে। দলের জয়ের গোল দুইটি করেছেন জর্জিনহো এবং ডমেনিক বেরার্দি।

এ জয়ের ফলে ফাইনালসে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে ইতালির। গ্রুপের পাঁচ রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। যথাক্রমে ৮ ও ৭ পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে রয়েছে নেদারল্যান্ডস ও পোল্যান্ড। তলানিতে থাকা বসনিয়ার সংগ্রহ ২ পয়েন্ট।

আগামী বৃহস্পতিবার রাতে শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বসনিয়া-ইতালি ও নেদারল্যান্ডস-পোল্যান্ড। এই ম্যাচে স্রেফ জয় পেলেই হবে ইতালির, ১২ পয়েন্ট নিয়ে উঠে যাবে ফাইনালসে। ইতালি হারলেই কেবল দুয়ার খুলবে নেদারল্যান্ডস কিংবা পোল্যান্ডের সামনে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা

বিদেশে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট এলে বিওএ এবং ফেডারেশন কর্মকর্তাদের ভ্রমণের হিড়িক পড়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • আমি দেশে ফিরলে ঢাকা শহর অচল হয়ে যাবে: সাকিব আল হাসান