শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

ভবদহ অঞ্চলে এক ইঞ্চি জমিও অনাবাদী থাকবে না

 পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন- এক ইঞ্চি জমি অনাবাদী হিসেবে পড়ে থাকবে না। প্রধানমন্ত্রী’র এই বক্তব্যকে বাস্তবায়নের লক্ষ্যে যশোরের ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। ভবদহ সমস্য দীর্ঘ দিনের সমস্যা। এর আগে ১৯৬১, ১৯৮০, ২০০১ ও ২০১৩ সালে বেশ কয়েকটি প্রকল্প গ্রহন করা হয়েছে। কিন্তু বিভক্ত দুটি গ্রুপের কারণে স্থায়ী সমাধান হয়নি। পাম্প উদ্বোধনের মধ্য দিয়ে আংশিক সমাধান হলেও পুরোপুরি সমাধান হচ্ছে না। তবে অচিরেই ভবদহের সকল সমস্যার সমাধান হবে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি-২০২৩) দুপুরে মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার ভবদহ স্লুইচগেট যশোর জেলার ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দ্রুত নিরসনকল্পে পাম্প স্থাপন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। যশোর পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে প্রকল্পটির যৌথভাবে উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি।
স্থানীয় প্রাক্তন চেয়ারম্যান বিষ্ণুপদ দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন- এলাকার মানুষের দুঃখ দূর্দশার লাঘবের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে উদ্যোগ গ্রহন করেছেন। প্রতিমন্ত্রী আরও বলেন- ভবদহ স্লুইস গেটের উত্তরের ২৭ বিলের পানি প্রবাহ না থাকায় মানুষ দীর্ঘদিন জলাবদ্ধতায় ভূগছে। আশাকরা হচ্ছে, খুব শীঘ্রই এর স্থায়ী সমাধান হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ভবদহ পানি নিরসন কমিটির আহ্বায়ক এনামুল হক বাবুল, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলাম ও ভবদহ পানি নিঃস্কাশন সংগ্রাম কমিটির নেতা শিবপদ বিশ্বাস প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মরণসভা ও দোয়া

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখেবিস্তারিত পড়ুন

অতিভারী বৃষ্টিতে ঝাঁপা বাওড়ের মাছ খালে ভেসে যাচ্ছে, দুই কোটি টাকার ক্ষতির আশঙ্কা

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : অতিমাত্রার ভারি বৃষ্টিপাতের কারণে যশোরের মণিরামপুর উপজেলার ঐতিহ্যবাহীবিস্তারিত পড়ুন

  • যশোরের মণিরামপুরে দেড় মাসে বিদ্যুৎস্পৃষ্টে ৯ জনের মৃত্যু
  • খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!
  • শিক্ষার গৌরব ও সাফল্যের ধারাবাহিকতায় অনন্য যশোরের রাজগঞ্জ হাইস্কুল
  • মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
  • যশোরের রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ
  • জাহিদ হাসান টুকুনের সুস্থতায় রাজগঞ্জ প্রেসক্লাবের দোয়া কামনা
  • মণিরামপুরে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক
  • বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস
  • নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ
  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ